জানেন কীভাবে রাঁধতে হয় ‘নিরামিষ মাংস’?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ‘নিরামিষ মাংস’ কথাটা শুনতে কানে বাজে। প্রশ্ন ওঠে মাংস আবার নিরামিষ হয় নাকি। পেঁয়াজ, আদা রসুন ছাড়া রান্না হলেই সেটাকে নিরামিষ পর্যায়ে ফেলা হয় এমনটা নয়। হেঁসেলে থাকা মুসুর ডালকেও ফেলা হয় আমিষের আওতায়। তবে আগে অষ্টমীর পর বা বহু পুজো-পার্বণে পাঁঠাবলি দেওয়া হতো। সেটাকেই রান্না করা হত পেঁয়াজ, আদা রসুন ছাড়া । যে রান্নার কৌশল একেবারে আলাদা। অনেকেই ভাবতে পারেন পেঁয়াজ, আদা রসুন ছাড়া হয়ত টেস্ট ভালো হবে না মাংসের। তবে তা কিন্তু একেবারেই নয়। এই মাংস রাঁধার কৌশল একেবারেই আলাদা এবং খেতেও হয় সুস্বাদু। জেনে নিন কীভাবে করবেন ‘নিরামিষ মাংস’।

উপকরণ: ১ কেজি কচি পাঁঠার মাংস, ৫ টেবিল চামচ টক দই, ৩-৪টি তেজপাতা, ১ ইঞ্চি দারচিনি, ৪টি ছোটো এলাচ, ১টি বড় এলাচ, ৪টি লবঙ্গ , ১/২ চা চামচ হিং, ৪ চা চামচ আদাবাটা, ২ চা চামচ হলুদ গুঁড়ো,২ চা চামচ জিরে গুঁড়ো, ২ চা চামচ ধনে গুঁড়ো, ৫-৬ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ চা চামচ গরম মশলা গুঁড়ো, ২-৩ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ৪ টেবিল চামচ সর্ষের তেল, ৫ টেবিল চামচ ঘি, স্বাদমত নুন, সামন্য চিনি।

পদ্ধতি: প্রথমে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন। তারপর একটি বাটিতে দই, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও অল্প গরম মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। যোগ করুন অল্প সর্ষের তেল। ওই পাত্রেই এবার জল ঝাড়ানো মাংস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন দুই থেকে তিন ঘণ্টা। এই কাজ রাতের বেলায় করে ফ্রিজে রাখলে আরও ভালো। এরপর একটি কড়াইতে ঘি গরম করে তার মধ্যে সামান্য চিনি দিন। চিনি গলে গেলে তাতে ফোড়ন হিসেবে দিন তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নের সুগন্ধ উঠলে তাতে আদা বাটা ও হিং দিয়ে নাড়তে থাকুন। এরপর তাতে যোগ করুন ম্যারিনেট করা মাংস। দিন স্বাদ অনুযায়ী নুন। এরপর খুব ভালো করে কষান। যতক্ষণ না মাংস থেকে তেল বের হচ্ছে ততক্ষণ কষাতে থাকুন। এরপর  অল্প গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন। অল্প আঁচে সেদ্ধ হতে দিন মাংস । মাঝে মাঝে প্রয়োজন মতো গরম জল দিয়ে মাংসটা হালকা নাড়াচাড়া করে নিন। তাহলেই রেডি ‘নিরামিষ মাংস’

 

 

 

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক