Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুম্বইয়ে পাঁচ ঘন্টার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই মৃত্যুর কোলে ১৬ মাসের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক ঘটনা। শুক্রবার মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে যানজটের কারণে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দেড় বছরের শিশুটিকে চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু অ্যাম্বুলেন্সটি পাঁচ ঘন্টা ধরে যানজটে আটকে থাকার ফলে শিশুটির মৃত্যু হয়।

জানা গিয়েছে হাইওয়ের সঙ্গে সংযোগকারী থানে-ঘোডবন্দর রাস্তায় নির্মাণ কাজের কারণে ন্যাশান্যাল হাইওয়েতেতে সারি দিয়ে আটকে পরে যানবাহন। অ্যাম্বুলেন্সে শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ায়, তাকে নিকটবর্তী সাসুনাভ ঘর গ্রামের একটি ছোট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। থানে শহরে যানজট এড়াতে, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত থানের দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতেই ঘটে বিপত্তি। গুরুতর পেলভিক ইনজুরিতে আক্রান্ত শিশুটি নাইগাঁওয়ের চিনচোটির গ্যালাক্সি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসকরা তার পরিবারকে আরও উন্নত চিকিৎসার জন্য দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিয়েছিলেন। তবে, সময়মতো চিকিৎসার অভাবে শিশুটির মৃত্যু হয়।

জুলাই মাসেও একই রকম দুর্ঘটনা ঘটেছিল, যখন হাইওয়েতে এই একই অংশে যানজটে আটকে এক মহিলার মৃত্যু হয়। ছায়া কৌশিক, যার উপর গাছ ভেঙে গুরুতর আহত হয়েছিলেন, তাকে পালঘর থেকে মুম্বই নিয়ে যাওয়ার সময় থানে-ঘোডবন্দর হাইওয়ের একই যানজটে আটকে পড়েন এবং চিকিৎসা শুরু হওয়ার আগেই মারা যান। দীর্ঘ জ্যামের কারণে বারে বারে নিরীহ মানুষের প্রাণহানি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কবে এই যানজট থেকে মিলবে মুক্তি উঠছে সেই প্রশ্নও।

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?