নবরাত্রিতে মহামায়ার নয়টি রূপকে নিবেদন করুন ভিন্ন ভিন্ন নৈবেদ্য, বাড়বে সমৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে শারদীয়া নবরাত্রি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সনাতন ধর্মের অনুসারীরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। চলতি বছর শারদীয়া নবরাত্রি ২২ সেপ্টেম্বর শুরু হবে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। নবরাত্রির নয় দিন ভক্তরা মহামায়ার বিভিন্ন রূপের পুজো করেন। নবরাত্রির আচার-অনুষ্ঠানের সময় প্রতিদিন দেবীর মন্ত্র জপ করা হয়, ভক্তরা তাঁকে সন্তুষ্ট করার জন্য তাঁর প্রিয় জিনিসপত্রও উৎসর্গ করেন।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, দেবীকে তাঁর প্রিয় জিনিসগুলি অর্পণ করলে দেবী দুর্গা খুশি হন এবং ভক্তদের সুখ, শান্তি এবং শক্তি দিয়ে আশীর্বাদ করেন। তাই নবরাত্রির নয় দিন ধরে আপনার পুজোর সময় এই বিশেষ নৈবেদ্যগুলি অর্পণ করুন।

নবরাত্রির নয় দিনের মধ্যে দেবীর নৈবেদ্যে এগুলি রাখুন

দেশজুড়ে নবরাত্রির প্রস্তুতি ব্যাপক উৎসাহের সঙ্গে শুরু হয়েছে। ভক্তরা এই নয় দিন দেবী দুর্গার বিভিন্ন রূপের আরাধনা করেন। উমার প্রতিটি রূপের প্রিয় নৈবেদ্য কিন্তু আলাদা আলাদা। নবরাত্রির নয় দিন নিয়ম মেনে নৈবেদ্য প্রদানে দেবীর আশীর্বাদ লাভ হয়। 

নবরাত্রির প্রথম দিন দেবী শৈলপুত্রীর পুজো করা হয়। এই দিনে দেবীর উদ্দেশ্যে গব্য ঘৃত দিয়ে নৈবেদ্য উৎসর্গ করা উচিত। এতে সকল রোগ জ্বালা দূর হবে।

দ্বিতীয় দিনটি দেবী ব্রহ্মচারিণীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই দিনে দেবীর উদ্দেশ্যে মিছরি নিবেদন করা উচিত।

তৃতীয় দিনটি দেবী চন্দ্রঘণ্টার আরাধনার জন্য উৎসর্গীকৃত। এই দিনে দেবীকে ক্ষীর বা পায়েস নিবেদন করা উচিত। এটি করলে জীবনে সুখ ও শান্তি আসে।

চতুর্থ দিনটি দেবী কুষ্মাণ্ডার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই দিনে মালপোয়া নিবেদন করা ভাল।

পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার পুজো করা হয়। তাঁকে কলা নিবেদন করা শুভ। 

ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নীর আরাধনা করা হয়। দেবীকে এইদিন ফল নিবেদন করুন।

সপ্তম দিনে দেবী কালীর পুজো করা হয়। এই দিনে দেবী কালিকাকে গুড় দিয়ে তৈরি খাবার নিবেদন করা নিয়ম।

অষ্টম দিনে দেবী মহাগৌরীর পুজো হয়। এই দিনে কালীকে নারকেল নিবেদন করা হয়। এই নৈবেদ্য নিবেদন করলে সন্তানদের সঙ্গে সম্পর্কিত যাবতীয় সমস্যা দূর হয়।

নবম দিনে দেবী সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে দেবীকে তিল নিবেদন করা শুভ বলে মনে করা হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের