২৩ বছর আগে যমরাজকে হারিয়ে দিয়েছিলেন, এবার আর মৃত্যুকে এড়াতে পারলেন না জুবিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৩ বছর আগে পথ দুর্ঘটনায় বোন জংকী বরঠাকুরকে হারিয়েছিলেন জুবিন গর্গ। কোনও ক্রমে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। কিন্তু শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আর যমরাজকে ফাঁকি দিতে পারলেন না। সিঙ্গাপুরে গান শোনাতে গিয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চিরতরে বিদায় নিলেন। কাঁদিয়ে গেলেন গোটা দেশকে। কোটি-কোটি গুণমুগ্ধ শ্রোতাকে।

২৩ বছর আগে ২০০২ সালের ১২ জানুয়ারি দাদা জুবিন গর্গের এক গানের আসরে সঙ্গীত পরিবেশন করার কথা ছিল জংকী বরঠাকুরের। রখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। সহশিল্পীদের সঙ্গে রওনা হয়েছিলেন অনুষ্ঠানস্থলের দিকে। শোনিতপুর জেলার তেজপুরের কাছে বালিয়াপাড়ায় জংকীর গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ওই ভয়াবহ সংঘর্ষে মৃত্যুর দেশে পাড়ি জমান জংকী। ওই গাড়িতেই যাওয়ার কথা ছিল জুবিনের। কিন্তু শেষ মুহুর্তে তিনি সিদ্ধান্ত বদলান। ব্যক্তিগত কাজের জন্য অন্য গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভাগ্য দেবতা সুপ্রসন্ন থাকায় বেঁচে গিয়েছিলেন জুবিন। কিন্তু শুক্রবার আর বাঁচতে পারলেন না।

১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন জুবিন। বাবা মোহিনী বরঠাকুর ছিলেন ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে ‘কপিল ঠাকুর’ ছদ্মনামে গান ও কবিতা লিখতেন। মা ইলি বরঠাকুর ছিলেন সঙ্গীতশিল্পী। তামুলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে  দশম শ্রেণি পাশ করার পর বি বড়ুয়া কলেজে বিএসসি’তে ভর্তি হন। তবে গানে মন দিতে পড়াশোনা ছাড়েন। ২০২৪ সালে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সাম্মানিক ডক্টর অফ লিটারেচার (ডি. লিট) ডিগ্রি প্রদান করা হয়।

 

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির