ছুটির দিনে বাড়িতে পরোটার সঙ্গে জমিয়ে এই স্টাইলে রান্না করুন বেগুন কোর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: পোলাও বা পরোটার সঙ্গে একঘয়ে আলুর দম বা পটলের দর্মা ভালো লাগছে না। চাইছেন একটু স্বাদবদল হোক। তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন একেবারে অন্য স্টাইলে বেগুন কোর্মা যার স্বাদ লেগে থাকবে মুখে। জেনে নিন রেসিপি।

উপকরণ : ৫০০ গ্রাম ছোট বেগুন, ১ কাপ টক দই, মিহি করে বাটা ২টি পেঁয়াজ, ২ চামচ আদা-রসুন বাটা, ১ চামচ কিশমিশ, ১০-১২টি কাজুবাদাম, শুকনো লঙ্কা ২টি ,১ চামচ ধনে গুঁড়ো , ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো,১ চামচ গরম মশলা গুঁড়ো, ১ চামচ চিনি, ঘি ২ চামচ, পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ, গোটা গরম মশলা, ১ চামচ গোলাপ জল

পদ্ধতি: প্রথমে বেগুনগুলো ভাল করে ধুয়ে লম্বালম্বি চার টুকরো করে কেটে নিন। খেয়াল রাখবেন যাতে বেগুনের বোঁটা জোড়া থাকে। এর পরে সামান্য নুন,চিনি ও হলুদ মাখিয়ে রাখুন। এরপর কড়ায় তেল গরম করে মাঝারি আঁচে সোনালি হওয়া পর্যন্ত বেগুনগুলি হালকা ভেজে নিন। খুব বেশি ভাজতে হবে না। এরপর কড়ায় বাকি তেলে ফোড়ন হিসেবে দিন গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। গন্ধ বের হলে যোগ করুণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে তাতে দিন আদা-রসুন বাটা। আদা ১ মিনিট কষিয়ে নিন। এরপর যোগ করুণ ধনে, জিরে ও হলুদ গুঁড়ো। কষিয়ে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করুণ তেল ছাড়া পর্যন্ত। অন্য একটি বাটিতে টক দই, চিনি এবং নুন একসঙ্গে ফেটিয়ে নিন। সেই মিশ্রণটি কড়ায় দিয়ে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন দই যেন ফেটে না যায়। আঁচ একদম কমিয়ে রাখবেন। এ বার মিশিয়ে দিন কাজুবাদাম ও কিশমিশ বাটা। এই সময়ে দিন গোলাপ জল এবং গরমমশলা গুঁড়ো। গ্রেভি ঘন হয়ে এলে ভাজা বেগুনগুলি আলতো করে দিয়ে ফুটতে দিন। দেখবেন যাতে বেগুন ভেঙে না যায়। কড়ায় ঢাকনা দিয়ে কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। বেগুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবং গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিন। উপর থেকে ছড়িয়ে দিন ঘি আর পরিবেশন করুণ গরম পোরটা বা পোলাও দিয়ে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য