পুজোর মুখে খড়্গপুর IIT-তে ফের ছাত্রমৃত্যু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

পুজোর মুখেই ফের খড়্গপুর আইআইটিতে ছাত্রমৃত্যু! মাত্র দু'মাসের ব্যবধানে আবারও ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল IIT খড়্গপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মুখেই ফের খড়্গপুর আইআইটিতে ছাত্রমৃত্যু! মাত্র দু’মাসের ব্যবধানে আবারও ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল IIT খড়্গপুরে। জানা গিয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টো নাগাদ বিআর আম্বেদকর হল থেকে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ। মৃতের নাম, হর্ষকুমার পাণ্ডে। পুলিশ সূত্রের খবর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ছিলেন তিনি। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে। কিন্তু তাঁর মৃত্যুর নেপথ্যে কী কারণ, তা এখনও জানা যায়নি। জানা যায়, হোস্টেলের ঘরের ৫৫৭ নম্বর রুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। খড়্গপুর আইআইটিতে ছাত্রমৃত্যুর ঘটনা প্রথম নয়। এর আগে খড়্গপুর আইআইটিতে ক্লাসরুমের বাইরে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এই নিয়ে চলতি বছর খড়্গপুর আইআইটি থেকে ছয়জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর খবর মিলল। এর মধ্যে পাঁচজনেরনি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। গত ২১ জুলাই রাতে গলায় ওষুধ আটকে মৃত্যু হয়েছিল খড়্গপুর আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রদীপ পাওয়ারের। যিনি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা ছিলেন।

তার ঠিক তিন দিন আগেই, ১৮ জুলাই সকালে রাজেন্দ্রপ্রসাদ হলের ডি-২৪১ নম্বর রুম থেকে উদ্ধার হয় আরও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র ঋতম মণ্ডলের ঝুলন্ত দেহ। যিনি কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ছিলেন। তবে ঋতমের মৃত্যুর ক্ষেত্রে আত্মহত্যার তত্ত্বেই সিলমোহর দিয়েছিলেন পুলিশ। যাই হোক, আজ ছাত্রের মৃত্যুর বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। কী কারণে সে মৃত্যুর পথ বেছে নিল, তা জানতে তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে