মহালয় দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপকতা বাড়বে, বুধবার পর্যন্ত দুর্যোগ চলবে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে ২২ শে সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ২৫ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের (AlipurWeather Office)আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলার কিছু অংশে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার এই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে পুরোপুরি মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতাতেও(Kolkata) বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ।উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে।

আগামীকাল থেকেই ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে। শনি ও রবিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবারেও পার্বত্য এলাকা এবং মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। শুক্রবারে দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস