মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজ, চরম সর্বনাশ হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়ায় পিতৃপক্ষের অবসান হল, সূচনা হল দেবীপক্ষের। আজ মহালয়ার দিন পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় করা হয় তর্পণ। শাস্ত্রমতে মহালয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে তর্পণ করা হয় এই বিশ্বাসে যে মহালয়ার তিথিতে তর্পণ করলে পূর্বপুরুষদের বিদেহী আত্মার মুক্তি ঘটবে। পাশাপাশি পূর্বপুরুষরা আশীর্বাদ বর্ষণ করবেন উত্তরপুরুষের ওপর।

ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনা তো বাঙালির মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তাঁর চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেওয়া হয় । ফলে পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তর্পণ করা হয়৷ জ্যোতিষশাস্ত্রে মহালয়ার দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। মহালয়ার দিন যদি বিশেশ কিছু কাজ করা যায় তাহলে তা অত্যন্ত ভাল হয়। এই কাজগুলি করলে ফিরে যেতে পারে ভাগ্য, পাওয়া যায় দেবীর আশীর্বাদ। চলুন জেনে নিন আজ কী কী কাজ করবেন।

জ্যোতিষশাস্ত্র বলে মহালয়া তিথিতে দরিদ্রদের দান করা অত্যন্ত শুভ। এই দিন মন দিয়ে পূজার্চনা করুন। অভাবীদের খাবার খাওয়ান। পোশাক দান করুন। এগুলি করলে সংসারে বজায় থাকবে সমৃদ্ধি। এছাড়াও রাস্তায় পশু পাখিকে খাবার দেওয়াও খুব শুভ ৷ এতে সংসারে অভাব দেখা দেয় না ৷ মহালয়ার দিন বিষ্ণুনাম জপ করাও শুভ। বাড়িতে রামায়ণ মহাভারত থাকলে পড়ুন। এই দিনে গীতা পাঠ করাও অত্যন্ত ভাল। মহালয়ায় ব্রাহ্মণকে দান করাও খুব ভাল। সম্ভব হলে, সাত জন ব্রাহ্মণকে বাড়িতে ডেকে ভোজন করান। তারপর তাঁদের দান করুন।

কিছু কাজ রয়েছে যেগুলি মহালয়ায় করতে নেই। যেমন এই দিন ভুল করেও নখ দাড়ি চুল কাটবেন না। এই দিনে কাউকে কিছু ধার দেবেন না। কেউ বাড়িতে ভিক্ষাপাত্র নিয়ে এলে তাঁকে খালি হাতে ফেরাবেন না। দান করুন। দান করলে সম্পদ কখনও কমে না, বরং বাড়ে। নিয়ম মেনে চলুন, ভাল থাকবেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের