৩০ বছরের ফাটল জুড়ল, আবারও একসঙ্গে আমির-রামগোপাল, ‘রঙ্গিলা 2’-এর ঘোষণা?

পর্দায় আবারও জুটি বাঁধছেন প্রযোজক-পরিচালক রাম গোপাল ভার্মা বলিউড সুপারস্টার আমির খান। আর এই জুটির কথা সামনে এলেই চোখের সামনে ভেসে বেড়ায় 'রঙ্গিলা'-র কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্দায় আবারও জুটি বাঁধছেন প্রযোজক-পরিচালক রাম গোপাল ভার্মা বলিউড সুপারস্টার আমির খান। আর এই জুটির কথা সামনে এলেই চোখের সামনে ভেসে বেড়ায় ‘রঙ্গিলা’-র কথা। যেখানে উর্মিলা মাতন্ডকরের সঙ্গে জুটি বেঁধেছিলেন আমির খান। ছবির পরিচালক ছিলেন রামগোপাল ভার্মা। ছবিটি বক্সঅফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল। সম্প্রতি ‘রঙ্গিলা’ ৩০ বছর পূর্ণ করেছে। যে কারণে ছবিটি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে। ৩০ বছর পর আবারও আমির খানের সঙ্গে হাত মেলালেন রাম গোপাল ভার্মা। শনিবার (২০ সেপ্টেম্বর) আমিরের সঙ্গে নতুন ছবির ঘোষণা দিলেন রামগোপাল ভার্মা। যাতে স্পষ্ট, বহু বছর ধরে চলা তাদের মধ্যে দ্বন্দ্ব কেটে গিয়েছে।

শনিবার রাম গোপাল ভার্মা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমির খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে আমির এবং রাম গোপালকে একসঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। আমিরের পরনে ছিল হলুদ কুর্তা, আর রামুকে কালো জ্যাকেট পরে থাকতে দেখা গিয়েছেদুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলেন। রাম গোপাল ভার্মা ছবির ক্যাপশনে লিখেছেন, “আমার রঙ্গিলা তারকার সঙ্গে আমি।” ভক্তরা এই ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন এবং “রঙ্গিলা ২”-এর দাবি জানিয়েছেন। ছবিটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। তাদের দুজনকে একসঙ্গে দেখে খুশি হয়েছেন ভক্তরা। তবে আমির ও রামুর মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছিল? আমির ও রামুর প্রথম এবং শেষ ছবি ছিল রঙ্গিলা। তারা আর কখনও একসঙ্গে কাজ করেননি। তবে এই ঝামেলার সূত্রপাত তখন থেকে, যখন একটি সাক্ষাৎকারে পরিচালক রাম গোপাল ভার্মা আমির খান সম্পর্কে বলেছিলেন যে, “রঙ্গিলাতে একজন ওয়েটারও আমির খানের চেয়ে ভালো অভিনয় করেছিলেন।’

 

আর এই সাক্ষাৎকারের পর দর্শকরা ধরে নিয়েছিল যে, আমিরের অভিনয়ের সমালোচনা করেছেন রামু ওরফে রামগোপাল ভার্মা।এটি অভিনেতাকেও গভীরভাবে আঘাত করেছিল। অবশ্য পরে পরিচালক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন যে, তিনি আমিরের সমালোচনা করছেন না, বরং তার বক্তব্য ছিল প্রযুক্তিগত পর্যবেক্ষণ সম্পর্কে। যাইহোক, এই বক্তব্যের পরে, দুজনে আলাদা হয়ে যান। তবে কিছুদিন আগে, “সিতারে জমিন পার”-এর শুটিং চলাকালীন, আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার এবং রাম গোপাল ভার্মার মধ্যে কী ভুল বোঝাবুঝি হয়েছিল? তখন অভিনেতা উত্তর দিয়েছিলেন, “রাম গোপাল ভার্মা এবং আমি কখনই বন্ধু ছিলাম না, এবং আমি নিশ্চিত যে আমি তাকে একজন পরিচালক হিসেবে মনে রাখব।” তবে এবার মনে হচ্ছে, পরিচালক-অভিনেতার মধ্যে সম্পর্কের ফাটল জুড়ে গেছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!