দুর্গাপুজোর আগে শেষ রবিবারে জমজমাট কেনাকাটার বাজার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আকাশে বাতাসে এখন শুধুই পুজোর গন্ধ। তারউপর আজ আবার পুজোর আগে শেষ রবিবার। তাই সেই মুহূর্তে কেনাকাটা যে জমে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। বৃষ্টি হওয়ার কথা থাকলেও রবিবারের আকাশ একেবারেই ছিল পরিষ্কার পরিচ্ছন। এতেই জমে গিয়েছে হাতিবাগান থেকে গড়িয়া হাটের মার্কেট। বেলা বাড়তেই ভিড় বাড়তে শুরু করে দোকানগুলিতে। মেঘ বৃষ্টির ভ্রুকুটি না থাকায় এদিন বাজারের দোকাগুলিতে নির্বিঘ্নে কেনাকাটা করতে ভিড় দেখা গেল আট থেকে আশি সব বয়সের মানুষের। উপচে পড়ছে মানুষের ভি্কাত

বর্তমান সময় এখন বেশিভাগটাই অনলাইন নির্ভর শপিং অ্যাপের উপর চলে। তবে যুগেও ভিড় দেখা যাচ্ছে বাজারের দোকানগুলিতে। অনলাইনে সামগ্রী কেনার চেয়ে নিজ হাতে যাচাই করে কেনাকাটা করা অনেকের কাছে বেশি প্রিয়। রবিবার মহালয়ার দিন ছিল এবারের দুর্গাপুজোর আগে শেষ রবিবার। হাতিবাগান, নিউ মার্কেট, গড়িয়াহাট চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। গড়িয়াহাটে পুজোর কেনাকাটা করতে আসা মানুষের ভিড়ের চাপে চলাচলে বেশ সমস্যা হয়। একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে গাড়িগুলিকে। কসমেটিক্সের দোকান থেকে শুরু করে গহনা, জামা কাপড় শাড়ির দোকান, নজরকাড়া ভিড় ছিল সর্বত্র।

ভিড় এতটাই ছিল যে ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খেয়েছেন দোকানদাররা। খাওয়ার পর্যন্ত সময় পায়নি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। পুজো মানেই যে নতুন জামা কাপড়, শাড়ি আর তার সঙ্গেই মিলিয়ে গয়না কেনার ধুম থাকে তা আজকের ছবি থেকেই আরও স্পষ্ট হয়ে উঠেছে। হাতিবাগান, নিউ মার্কেট, গড়িয়াহাট মতো বাড়তি পাওনা ছিল খান্নার হাট। সেখনে শনিবার রাত থেকেই ভিড় জমিয়েছেন মানুষ। অর্থাৎ শেষ রবিবারে জমিয়ে বাজার করেছেন সকলেই।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের