চেতলায় মহালয়ার সন্ধ্যায় দেবীর চোখ আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়ায় দুপুর থেকে একের পর এক পুজোর উদ্বোধনে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। প্রতিবারের মতো রবিবার সন্ধ্যায় দেবীর চোখ আঁকেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি ওই মন্ডপের পাশে একটি মঞ্চ থেকে একাধিক জেলার পুজোর উদ্বোধন করেন। যোধপুর পার্ক ৯৫ পল্লী অ্যাসোসিয়েশনের পুজো মঞ্চ থেকে নিজের পিতার জন্মস্থান সেই গ্রামের পুজোর পাশাপাশি নাকতলা উদয়ন সংঘের পুজোর উদ্বোধন করেন। চেতলায় অনলাইনে জেলার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বীরভূমে(Birbhum) গেলে তিনি তার পিতৃভূমিতে যাবেন এই প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। জেলার পুজো গুলি অনলাইনে উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী ফের বাঙালি ও বাংলা ভাষায় ইস্যুতে সরব হন। বাংলা ভাষাকে দমিয়ে রাখা যাবে না বলে ইংরেজরা কলকাতা থেকে রাজধানী দিল্লিতে তুলে নিয়ে গিয়েছেন এই উদাহরণকে সামনে এনে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন বাঙালি ও বাংলা ভাষাকে অপমান করলে বাংলা চুপ করে থাকবে না। জি এস টি প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন সাধারণ মানুষের সুবিধার্থে যদি জিএসটির কোন টাকা রাজ্য সরকার না পায় তাতেও তিনি খুশি। বীমা কোম্পানিগুলো যাতে প্রিমিয়ামের টাকা না বাড়ায় সে ব্যাপারে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বাংলায় গণেশ পূজো ব্যাপকভাবে হচ্ছে এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন বাংলায় দুর্গাপুজো হয় কালীপুজো হয় আবার ছট পুজো হয়।

বাংলার মানুষ ঢোকলা খেতেও ভালোবাসেন চাপাটি খেতেও ভালবাসেন ভাত খেতেও ভালবাসেন। একটি স্কুলে ননভেজ খাবার নিয়ে যেতে দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী(CM) বলেন তিনি গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন সময় মতো যে বা যারাই কাণ্ড ঘটাচ্ছেন শিশুদের টিফিনের ক্ষেত্রে সে ব্যাপারে তাকে তিনি ধরবেন। কেন্দ্রের প্রতি মুখ্যমন্ত্রী ফের তোপ দেগে বলেন , বাংলার প্রতি কোন অবমাননা সহ্য করা হবে না। বাংলা সবাইকে নিয়ে চলতে জানে তাহলে সেখানে বাংলা ভাষার বাঙালিকে নিয়ে এত অসুবিধা কোথায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর। রবিবার চেতলায় দুর্গা প্রতিমার চোখ আঁকার পর জেলা ও শহরতলীর একাধিক পুজোর অনলাইনে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়