দুবাইয়ের মাঠে পাকিস্তানকে ধুলো চাটালেন সূর্যরা

সত্যিই হাইভোল্টেজ ম্যাচ শেষ করল ভারত। শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াল ভারত। ৬ উইকেকে পাকিস্তানকে দুরমুশ করে জয়ী হল সূর্যদেব যাদবরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্যিই হাইভোল্টেজ ম্যাচ শেষ করল ভারত। শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াল ভারত। ৬ উইকেকে পাকিস্তানকে দুরমুশ করে জয়ী হল সূর্যদেব যাদবরা। সঙ্গে এশিয়া কাপের ফাইনালেও উঠে গেল সূর্যদেব যাদবরা। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছিল ভারত। ১৭৪ রান তুলে পাকিস্তানকে দুবাইয়ের ধুলো চাটালেন সূর্যরা।

অনেক বিতর্ক মাথায় নিয়ে মাঠে ব্যাটে-বলে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল ভারত। কিন্তু সেই ম্যাচের পর থেকে চলছে করমর্দন বিতর্ক। সেই আবহে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি দুই দল। প্রথম থেকেই ভারতের ফিল্ডিংয়ের হাল খারাপ ছিল। একের পর এক ক্যাচ মিস করার সুযোগে পাকিস্তান ম্যাচ শেষে ভারতকে লক্ষ্য দেয় ১৭২ রান। তবে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম হয় ভারত। টস জিতে ভারত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এদিনও মাঠে সলমান আঘার হাত মেলাতে দেখা যায়নি সূর্যকে। যাই হোক, ব্যাটিংয়ের সময়ে জসপ্রীত বুমরাহকে চাপে রাখার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু বুদ্ধি করে উইকেট তোলেন হার্দিক পাণ্ড্যা। তবে ভারতের ফিল্ডিং দেখে হতবাক হয়ে যান ধারাভাষ্যকা রেরাও। কেননা পরপর সহজ ক্যাচ ছেড়ে দিয়ে ছিলেন ফিল্ডারেরা। অভিষেক শর্মার পর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী সকলেই ক্যাচ মিস করেন। ভারতের ফিল্ডিং খুব খারাপ হচ্ছে। আর পাকিস্তানের রান তোলার গতি বেশ ভাল ছিল। চলতি এশিয়া কাপে আগের তিন ম্যাচে ভারতের ফিল্ডিংয়ের মান বেশ ভাল ছিল। যাই হোক, ২০ ওভারে পাকিস্তান ১৭২ রানের লক্ষ্য দিয়েছিল ভারতকে।

তবে মাঠে নেমেই ভারত বুঝিয়ে দেয় যে, আক্রমণাত্মক মানসিকতা নিয়ে রান তাড়া করতে নেমেছে তারা। প্রথম বলেই ছক্কা হাঁকান অভিষেক শর্মা। ৯ ওভারে ১০৩ রান করে ম্যাচকে অনেকটা সহজ করে দেয় ভারত। অভিষেক শর্মা অর্ধশতরান করে ফেলে। অন্যদিকে যার উপর একেবারে আশা হারিয়েছিল শুভমন গিল, সেও ভাল পারফরম্যান্স করেছে ম্যাচের শুরুতে। ৪৭ রান করেই অআউট হয়ে যান তিনি। আউট হয়ে যান। অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব মাঠে নামলেও মাত্র ৪ রানেই মাঠ ছাড়তে হয় তাঁকে। ১১ ওভারেই শুভমন এবং সূর্য আউট হয়ে যান। পরিস্থিতিতে পাকিস্তানের আগ্রাসী বেশ ভয় দেখায় ভারতকে। তবে অভিষেক প্রথম থেকেই দারুণ ফর্মে ছিলেন। বলা চলে তিনিই দলকে জিততে অনেকটা সাহায্য করেছেন। তবে দ্রুত শেষ করার চেষ্টায় ১২ ওভারেই আউট হয়ে যান অভিষেক। তখনও ভারতকে জিততে আরও চল্লিশের বেশি রানের দরকার। তিনি ৩৯ বলে ৭৪ রান করে আউট হন।১৬ ওভার ২ বল বাকি থাকতেই আউট হয়ে যান সঞ্জু স্যামসন। ১৭ বলে ১৩ রান করে আউট হয়ে দলের চাপ আরও বাড়িয়ে দিয়ে যান তিনি। অবশেষে ঘুরে দাঁড়াল ভারত। ১৮. ৫ ওভারে ১৭৪ রান করে দলকে নিয়ে জিতিযে মাঠ ছাড়লেন হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা জুটি।

তবে এদিন পাকিস্তানের বোলিংয়ে দুবাইয়ে গ্যালারিতে ভারতের সমর্থকরা শেষমেশ ভেবেছিলেন তীরে এসে তরী না ডুবিয়ে বসেন সূর্যকুমার যাদবের? তা হল না। ভারত জিতল ৬ উইকেটে। তবে এটাও ঠিক, গ্রুপ পর্বে জয় যতটা সহজে এসেছিল, সুপার ফোরে তা দেখা গেল না। পাকিস্তান লড়াই জারি রাখলেও বেশ কিছুটা সময় চাপে ম্যাচ শেষ করেছে ভারত। শেষ পর্যন্ত জয় হল মাঠে থাকা সাহসী দলেরই। শুরুতেই অভিষেক শর্মা, শুভমন গিল যে ভিতটা গড়ে দিয়েছিলেন, তার মান রাখলেন তিলক বর্মা, হার্দিক পাণ্ড্যেরা। টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ১৭১/৫। জবাবে ভারত সেই রানের বেশি তুলে দিল ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েই। তবে এশিয়া কাপে তিন ম্যাচে ৩৫ রান করা শুভমন আজ আগ্রাসী মনোভাব নিয়েই মাঠে নেমেছিলেন। শনিবার ঐচ্ছিক অনুশীলন থাকলেও তিনি অনুশীলন করেছিলেন। পাশাপাশি অনুশীলন করিয়েছিলেন তাঁর ওপেনিং সতীর্থ তথা ছোটবেলার বন্ধু অভিষেক শর্মাকেও। তার প্রতিফলন দেখা গেল আজ মাঠে। আকাশে শট খেলার দিকে নয়, বরং মাটিতে রেখেই আজ বল বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করেছেন শুভমন, মান রেখেছে নিজের দক্ষতার। তবে এত কিছুর পরেও ভারত যে এই ম্যাচে নিষ্কণ্টক জয় পেয়েছে, তা বলা যাবে না। 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ