দেবীর দেশ বদল, ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়িতে পোড়ামুখে পূজিতা গৌরী

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং : শুরু হয়েছে দেবীপক্ষের। কৈলাশ ছেড়ে কয়েকদিনের জন্য মর্ত্যে আগমণ ঘটছে দেবীর। বিশ্বজুড়ে দেবীর বিভিন্নরূপ ফুটিয়ে তোলা হয়। কোথাও দেবী পীতবর্না, কোথাও হরিদ্রাবর্না বা অতসীবর্না, আবার কোথাও নীলবর্না। কিন্ত দেবীর মুখের রং কালো, গায়ের রঙ বাদামী, এমনটা কী সম্ভব? হ্যাঁ, এইভাবেই দেবী পূজিতা হন ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়িতে।

জানা যায়, প্রায় ৮৩ বছর আগে ওপার বাংলায় ঢাকার বিক্রমপুর বাইনখাঁড়া গ্রামে ভট্টাচার্য বাড়িতে পুজো হত। এপার ওপার মিলিয়ে ৪৪১ বছরে পদার্পণ করল ভট্টাচার্য বাড়ির পুজো। ঢাকার বিক্রমপুর বাইনখাঁড়া গ্রামে পুজো শুরু হলেও এখন তাঁর ঠিকানা ক্যানিংয়ের ১ নম্বর দিঘির পাড়। দেবীর দেশ বদল হয়েছে। কিন্তু বেশ বদল হয়নি। পুজোর রীতিনীতি একই রয়ে গিয়েছে।

 বাংলাদেশে এই ভট্টাচার্যদের বংশধররা পুজো শুরু করেছিলেন। জমিদার বাড়ির শোভা ও আভিজাত্য প্রদর্শনের জন্যই দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল। সাবেকি মতে পুজোর সঙ্গে হত পাঁঠা ও মহিষ বলি। পুজো শুরু ২০০ বছর পরে ভট্টাচার্য বাড়িতে দুর্ঘটনায় দুর্গাদালান পুড়ে যায়। পুড়ে যায় মায়ের মূর্তিও। তখন থেকে পোড়ামুখেই মায়ের পুজো হয়ে আসছে। মায়ের মুখের রং কালো, গায়ের রং তাম্রবর্ণ। দুর্ঘটনার পরে ভট্টাচার্য পরিবার পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু তৎকালীন গৃহকর্তা রামকান্ত ভট্টাচার্য স্বপ্নাদেশ পান, মায়ের পোড়া রুপের পুজো করার। তারপরে থেকে ৪৪০ বছর ধরে মায়ের ওই রূপেই পুজো হয়ে আসেছে।

পাশাপাশি জানা গিয়েছে, এখানে গণেশ থাকেন মায়ের বাম দিকে। আগে মহিষ বলি হলেও, এখন সব্জি ও ফল বলি দেওয়া হয়। সপ্তমী, অষ্টমী ও সন্ধিপুজোয় চালকুমড়ো বলি হয়। নবমীর দিন শসা, আখ বলি হয়। জন্মাষ্টমী তিথিতে কাঠামো পুজোর মধ্যে দিয়ে এই বাড়ির দুর্গাপুজো শুরু হয়। মহালয়ার দিন চক্ষুদানের সঙ্গে মা সেজে ওঠেন কালো ও বাদামী রঙে। আগের মতো জাঁকজমকভাবে পুজো না হলেও নিয়ম মেনে পুজো হয়ে আসছে। জানা যায়, মায়ের দেশ বদলের সময় মায়ের কাঠামো নিয়ে আসা হয়, নদী পথে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের