পণের ৫ লক্ষ টাকা দিতে পারেননি নববধূ, ঘরে কেউটে ঢুকিয়ে দিল পাষণ্ড শ্বশুরবাড়ির লোকজন

Share:

নিজস্ব প্রতিনধি: পণপ্রথা আজও বড় একটি অভিশাপ। এখনও আমদের দেশের বহু জায়গা রয়েছে যেখানে পণের বলি হয় গৃহবধূরা। তেমনই একটি ভনায়ক ঘটনা সামনে এসেছে যা সম্পর্কের উপর বিশ্বাস কয়েক সেকেন্ডে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এটা কোন সাধারণ ঘরোয়া ঝগড়া ছিল না, বরং এমন একটি এমন একটি ষড়যন্ত্র যা আপনার মেরুদণ্ডে দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেবে। যৌতুক না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাড়ির বউকে একটি ঘরে আটকে রাখা হয়। তারপরেই সেই ঘরে ছেড়ে দেওয়া হয় একটি বিষধর সাপ। কতটা নির্দয়, অমানুষ আর পৈশাচিক মানসিকতা হলে কেউ এই কাজ করতে পারে সেটাই ভেবে সকলে শিউরে উঠছেন।

জানা গিয়েছে নির্মম এই ঘটনাটি ঘটেছে ১৮ সেপ্টেম্বর কানপুরের কর্নেলগঞ্জে। অভিযোগ করা হয়েছে যে পাঁচ লক্ষ টাকার জন্য, শ্বশুরবাড়ির লোকেরা তাদের নিজের পুত্রবধূকে একটি ঘরে আটকে রেখে একটি সাপ ছেড়ে দেয়। জানা গিয়েছে সাপে কামড়ানোর পর বাড়ির পুত্রবধূ যন্ত্রণায় কাতরাচ্ছিলেন আর প্রাণ বাঁচাতে চাইছিলেন সাহায্য। সেখানে সাহায্যের বদলে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা শ্বশুরবাড়ির সদস্যরা তার চিৎকার শুনে দৃশ্যটি উপভোগ করছিল। মহিলার বোন রিজওয়ানা জানান, রেশমাকে ঘরে আটকে রাখা হয়েছিল এবং সাপটিকে ঘরে থাকা একটি নালা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। গভীর রাতে সাপটি রেশমার পায়ে কামড় দেয়। রিজওয়ানার অভিযোগ, তাঁর বোন যখন ব্যথায় চিৎকার করছিল তখন পরিবারের সদস্যরা দরজা না খুলে বাইরে দাঁড়িয়ে হাসছিল।

এই ঘটনার পর কোনওভাবে, রেশমা রিজওয়ানার সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়। জানায় তার সঙ্গে ঘটনা সম্পর্কে। ঘটনাস্থলে পৌঁছানোর পর রিজওয়ানা তাকে গুরুতর অবস্থায় দেখতে পায় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। রিজওয়ানা জানিয়েছেন ২০২১ সালের ১৯ মার্চ রেশমার শাহনাওয়াজের সঙ্গে বিয়ের পরপরই সমস্যা শুরু হয়। অভিযোগ, বিয়ের পর থেকে, শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য তাকে কটূক্তি এবং হয়রানি শুরু করে। কিছুদিন আগে রেশমার পরিবার ১.৫ লক্ষ টাকা দিয়েছিল বলেই জানান রিজওয়ানা। তবে সেই টাকা পাওয়ার পরেও অতিরিক্ত ৫ লক্ষ টাকার দাবি জানায় শ্বশুরবাড়ির সদস্যরা। রিজওয়ানা অভিযোগ করেন যে প্রতিদিন টাকার জন্য চাপ দেওয়া হত। সেই দাবি পূরণ না হওয়ায় শুরু হয় ঝামেলার। রিজওয়ানার অভিযোগের ভিত্তিতে, পুলিশ শাহনাওয়াজ, তার বাবা-মা, বড় ভাই, বোন এবং আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। রিজওয়ানার আরও জানিয়েছে, “রেশমা কাঁদতে কাঁদতে আমাদের ফোন করতো, বলতো, টাকা না দিলে সে আমাদের জীবন নরকে পরিণত করবে।”

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক