পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন না বাভুমা, তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা করেছেন প্রোটিয়ার ব্যাটার কুইন্টন ডি’কক। তাঁর অবসর ভাঙার ঘোষণার দিনেই দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা শিবির। চোটমুক্ত না হওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারছেন না টেম্বা বাভুমা। তাঁর অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন আইডেন মার্করাম।

সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়ে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক টেম্বা বাভুমা। চোট এতটাই গুরুতর যে সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। শুধু টেম্বা বাভুমাকে নিয়েই দুঃসংবাদ নেই। প্রথম পছন্দের স্পিনার কেশব মহারাজও ভুগছেন কুঁচকির চোটে। তাঁকেও প্রথম টেস্টে পাওয়া যাবে না।

এদিকে লাহোরে আগামী ১২ অক্টোবর শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযানে এটাই দক্ষিণ আফ্রিকার প্রথম সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ অক্টোবর, রাওয়ালপিন্ডিতে।এরপর  দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। সব ম্যাচই হবে লাহোরে। টি টোয়েন্টির পরে তিনটি ওয়ানডে খেলবে দুই দল।

টেস্ট দল: আইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, শিমরন হার্মার, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ (শুধু দ্বিতীয় টেস্টে), ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, প্রেনেলান সুব্রায়েন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইনা

টি-টোয়েন্টি দল: ডেভিড মিলার (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, ডনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস

ওয়ানডে দল: ম্যাথু ব্রিটস্কি (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডনোভান ফেরেইরা, বিয়ন ফোরটান জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে

 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ