মধ্য রাতের বৃষ্টিতে জলের তলায় কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি : উৎসবের মরশুমে শহরজুড়ে বিপর্যয়। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। কয়েক ঘন্টাতে কলকাতায় বৃষ্টির প্রায় ডাবল সেঞ্চুরি। শহর কলকাতায় বেশ কয়েক জায়গায় মেঘভাঙ্গা বৃষ্টি দেখা গেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই মেঘ ভাঙা বৃষ্টির সাক্ষী থেকেছে শহর কলকাতা। শহরের ৭ জায়গায় এই ক্লাউডবার্স্ট হয়েছে বলে জানা গিয়েছে। আবার কিছু কিছু জায়গায় দু-তিন ঘন্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
শহর কলকাতায় বেশিরভাগ জায়গাতেই ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। সোমবার রাত বারোটা থেকে শহর জুড়ে হালকা হালকা বৃষ্টিপাত শুরু হয়েছিল। ভোর হতেও পরিস্থিতির উন্নতি হয়নি। প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় ইতিমধ্যেই শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর, নেতাজিনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নেতাজিনগরে একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে বিদ্যুতের খুঁটি ধরতে চান। সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। কালিকাপুরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুতের খুঁটিতে হাত লেগে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বিদ্যুৎপৃষ্ট হয়ে পরপর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সিইএসসিকে কলকাতা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক মৃত্যুর কারণে বিদ্যুৎ বন্ধ রাখার নির্দেশ। শহর শহরতলীর যেসব এলাকায় জল জমে আছে সেইসব এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদকে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ঠেকাতে এই সিদ্ধান্ত।

পাঁচ ঘন্টার ব্যবধানে রেকর্ড বৃষ্টি কলকাতায়। চরম ভোগন্তির শিকার যাত্রীরা। ভোর ৫টা পর্যন্ত এলাকায় মিলিমিটারে বৃষ্টির পরিমাণ-

কামডহরি(গড়িয়া)- ৩৩২ মি.মি
যোধপুর পার্ক- ২৮৫ মিলিমিটার
কালিঘাট- ২৮০.২ মিলিমিটার
তপসিয়া- ২৭৫ লিমিমিটার
বালিগঞ্জ- ২৬৪ মিলিমিটার
চেতলা- ২৬২ মিলিমিটার
মোমিনপুর- ২৩৪ মিলিমিটার
চিংড়িহাটা- ২৩৭ মিলিমিটার
পামার বাজার- ২১৭ মিলিমিটার
ধাপা- ২১২ মিলিমিটার
সিপিটি ক্যানেল- ২০৯.৪ মি.মি
উল্টোডাঙ্গা- ২০৭ মিলিমিটার
কুদঘাট- ২০৩.৪ মিলিমিটার
পাগলাডাঙ্গা‌ (ট্যাংরা)- ২০১ মি. মি
কুলিয়া (ট্যাংরা)- ১৯৬মি.মি
ঠনঠনিয়া- ১৯৫ মিলিমিটার

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের