আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঐতিহ্যবাহী শাড়ি এবং ‘জেন্টলম্যান’ লুকে প্রথম জাতীয় পুরস্কার নিলেন শাহরুখ-রানি

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টে থেকে নিউ দিল্লির বিজ্ঞান ভবনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে। বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল গত ১ অগস্ট। আজ বিজয়ীরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার গ্রহণ করবেন। শুরু হওয়ার আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন এবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার প্রাপক শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসি। এছাড়াও তাদের পাশাপাশি উপস্থিত হয়েছেন প্রথমবার সেরা অভিনেত্রীর পুরস্কার প্রাপক রানি মুখোপাধ্যায়। পাশাপাশি দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক মালয়ালাম তারকা মোহনলালও অনুষ্ঠানস্থলে পৌঁছেছে্ন। দীর্ঘ ৩২ বছরের কেরিয়ারে এই প্রথম বলিউড অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান। ইতিমধ্যেই তিনি পুরস্কার গ্রহন করেছেন।

২০২৩ সালের মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট ‘জওয়ান’ ছবির জন্যে জাতীয় পুরস্কার পেলেন কিং খান। অন্যদিকে রানি মুখোপাধ্যায়ও এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন। নরওয়ে ভার্সেস মিসেশ চ্যাটার্জি- ছবিতে সেরা অভিনয়ের জন্যে তাঁকে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া অভিনেতা বিক্রান্ত ম্যাসিও তাঁর ’12 th fail’ ছবির জন্যে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন। তাঁকে শাহরুখের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে হবে। এদিন শাহরুখ ও রানির কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে কালো কোর্ট প্যান্টে শাহরুখকে অসাধারণ দেখাচ্ছে। এবং খয়েরি শাড়িতে দারুণ দেখাচ্ছে রানিকে। এদিকে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে হিন্দি চলচ্চিত্র ‘জ্যাকফ্রুট’, গুজরাতি চলচ্চিত্র হয়েছে ‘বাশ’। সকলেই ২০২৩ সালের চলচ্চিত্রে অবদানের জন্য সম্মানিত হবেন। সম্ভবত বলিউডের সবচেয়ে বেশি প্রাধান্যপ্রাপ্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে, সুপারস্টার শাহরুখ খান এবং রানী মুখোপাধ্যায় যথাক্রমে সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী বিভাগে সম্মানিত হচ্ছেন। এটি উভয় অভিনেতার জন্যই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মহামারীর কারণে সময়সূচী ব্যাহত এবং দুই বছর বিলম্বিত হওয়ার পর ২০২৩ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হচ্ছে। শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এও রানি মুখোপাধ্যায়কে দেখা যাবে। গত মাসে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ঘোষণার পর, শাহরুখ সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওতে, কিং খান বলেছিলেন, “আমাকে জাতীয় পুরষ্কার দিয়ে সম্মানিত করার জন্য আপনাকে ধন্যবাদ। জুরি, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়কে ধন্যবাদ। আমার প্রতি যে ভালবাসা বর্ষিত হয়েছে তাতে আমি অভিভূত।” বলা বাহুল্য, আমি কৃতজ্ঞতা, গর্ব এবং বিনয়ে অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া এমন একটি মুহূর্ত যা আমি আজীবন লালন করব। জুরি, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং যারা আমাকে এই সম্মানের যোগ্য বলে মনে করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ।”

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ