জেলেনস্কির স্ত্রীর দেখা করার আর্জিতে সাড়া দিলেন না ট্রাম্পের ধর্মপত্নী মেলেনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক:আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলার কাঁটা হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। একদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে ইউক্রেনকে কয়েক হাজার কোটি টাকা আর্থিক সাহায্য করতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেই সঙ্গে অস্ত্রের জোগান দিতে হয়েছে। উল্টোদিকে মার্কিন শত্রু ভারত ও ইউরোপের দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দহরম-মহরম চালিয়ে যাচ্ছেন। যদিও ভদ্রতা দেখিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন অধীশ্বর ট্রাম্প। তবে তাঁর ধর্মপত্নী মেলানিয়া ট্রাম্পও ইউক্রেনের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে এড়িয়ে গিয়েছেন। দেখা করার জন্য মেলানিয়ার কাছে একাধিকবার সময় চেয়েছিলেন ইউক্রেনের ফার্স্ট লেডি। কিন্তু তাতে সাড়া দেননি ট্রাম্প পত্নী। ।

রাষ্ট্রপুঞ্জের ৮০তম সাধারণ সভায় যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন জেলেনস্কি ও তাঁর স্ত্রী জেলেনস্কায়া। সস্ত্রীক হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। যাতে এক ফাঁকে সৌজন্য সাক্ষা‍ৎ হয় তার জন্য মার্কিন অধীশ্বরের স্ত্রীর কাছে সময় চেয়েছিলেন জেলেনস্কায়া। কিন্তু সেই সময় মেলেনি। মেলানিয়ার সিনিয়র উপদেষ্টা মার্ক বেকম্যান ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন। তাঁর কথায় ‘জেলেনস্কায়া বেশ কয়েকবার বৈঠকের আয়োজনের জন্য যোগাযোগ করেছেন, কিন্তু কোনও দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। আমাদের ফার্স্ট লেডি (মেলানিয়া) খুবই ভদ্র। তাই তিনি তাকে শুভেচ্ছা জানাবেন। কিন্তু বসার, গুরুত্বপূর্ণ কথোপকথনের বা কোনও বৈঠকের সম্ভাবনা নেই।’

অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ফাঁকে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই বৈঠকের পরেই তিনি ‘ট্রুথ’ সোশ্যালে লিখেছেন, ‘ভ্লাদিমির পুতিন এবং রাশিয়া বিরাট অর্থনৈতিক সঙ্কটে রয়েছে।  ইউক্রেনের এখনই পদক্ষেপ নেওয়ার সময়।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক