‘ভারতে ব্যবসা করতে হলে এখানকার আইন মানতে হবে’, ‘এক্স’কে জোর ধাক্কা দিল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কেন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করতে গিয়ে কর্নাটক হাইকোর্টে মুখ পোড়াল ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ (পূর্বতন টুইটার)। বুধবার (২৪ সেপ্টেম্বর) কর্নাটক হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ‘ভারতে ব্যবসা করতে চাইলে এখানকার আইনকানুনের সঙ্গে পরিচিত হতে হবে, এখানকার নিয়ম মেনে চলতে হবে।’

দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং দেশদ্রোহকে ইন্ধন জোগানো বেশ কিছু পোস্ট সরিয়ে নেওয়ার জন্য ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’-কে নির্দেশ দিয়েছিল তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। তবে সেই নির্দেশ মানতে রাজি হয়নি ‘এক্স’। অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের করে। সেই সঙ্গে কেন্দ্রের ‘সহযোগ পোর্টাল’কেও চ্যালেঞ্জ জানায়।

বেশ কয়েক দফা শুনানির শেষে বুধবার (২৪ সেপ্টেম্বর) কর্নাটক হাইকোর্টের বিচারপতি এম নাগপ্রসন্না ‘এক্স’ কর্তৃপক্ষের আর্জি খারিজ করে দেন। রায় দিতে গিয়ে তিনি বলেন, ‘সমাজমাধ্যমের জন্য নিয়ম তৈরি করা আজকের দিনে জরুরি হয়ে পড়ছে। কোনও সংস্থাকেই আজ বেলাগাম বা নিয়ন্ত্রণহীনভাবে কাজ করার অনুমতি দেওয়া সম্ভব নয়। ভারতীয় সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ শুধু দেশের নাগরিকদের বাক স্বাধীনতার অধিকারকে সুরক্ষিত রাখে। কিন্তু কোনও বিদেশি সংস্থা কিংবা দেশের নাগরিক নন যারা তাদের জন্য এই নিয়ম কার্যকর নয়।’

বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘টুইটার আমেরিকার নিয়ম পালন করে। অথচ ভারতে ব্যবসা করার সময় কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানতে অস্বীকার করছে। ব্যবসা করতে হলে দেশের আইন-কানুনের সঙ্গে পরিচিত হতে হবে।’

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর