‘আপনারাই আসল একান্নবর্তী পরিবার’, নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের বললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই জীবন সায়াহ্নে দাঁড়িয়ে। শেষ দিনের বা শেষ যাত্রার প্রহর গুনছেন। ছেলে-মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার সব কিছু থেকেও কিছুই নেই। প্রিয়জনদের ছেড়ে চলে এসেছেন। নয়া পরিবেশে, নতুন চার দেওয়ালের মধ্যেই নতুন প্রিয়জনকে খুঁজে নিয়েছেন। তবুও চারদিকে যখন পুজোর রোশনাইয়ের আলো, তখন ওদের জীবন যেন তমসায় ভরা। দুর্গা পুজো, কালী পুজো-সহ যে কোনও উৎসবই তাঁদের কাছে আর পাঁচটা দিনের মতো শুধুই আর একটা দিন। সেই অসহায়দের  জীবনে আলোর রোশনাই পৌঁছে দিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তৃতীয়ার সন্ধ্যায় চেতলার চেতলার ‘নবনীড়’ বৃদ্ধাশ্রমে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খালি হাতে যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য নতুন শাড়ি-সহ একগুচ্ছ উপহারও নিয়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আবাসিকদের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি গল্পও করেছেন। আপদে-বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাল্টা মুখ্যমন্ত্রীকে গান শুনিয়েছেন আবাসিকরা। নিয়মিত চর্চা নেই বয়সের ভারে কণ্ঠও খানিকটা বিদ্রোহী। তবুও চেষ্টা চালালেন তাঁরা। তাতেই মুগ্ধ রাজ্যের প্রশাসনিক কর্ত্রী।

‘নবনীড়’ যে প্রিয় জায়গা তা উল্লেখ করে মমতা বলেন, ‘আপনারা একসঙ্গে থাকেন, একসঙ্গে খাওয়াদাওয়া করেন, একসঙ্গে ঘুরতে যান, একে-অপরকে দেখেন। সুখ-দুঃখ আপনারা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেন। এখন তো পুজোর আয়োজনও করা হয়। এই পরিবার ভাল থাকুক। আপনারা ভাল থাকবেন। অনেক পরিবার আছে, যারা আপনাদের মা বলে ডাকে। তাই কখনও দুঃখ করবেন না, হতাশায় ভুগবেন না। সবসময় হাসিখুশিতে, আনন্দে থাকবেন। আপনারাই আসল একান্নবর্তী পরিবার। আপনারা ভাল থাকলেই আমি ভাল থাকব।’

 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর