বদলের বাংলাদেশে হিন্দু মহিলাকে ধর্ষণ, অভিযোগ না তুললে মেরে ফেলার হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দুরা যে মোটেও নিরাপদ নন ফের তার এক জলজ্যান্ত প্রমাণ মিলল। বাড়ি ভাড়া খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক হিন্দু মহিলা। শুধু তাই নয়, পুলিশের কাছে দায়ের করা অভিযোগ তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে ধর্ষক ও তার পরিবারের সদস্যরা। অথচ পুলিশ নাকি ওই ধর্ষককে খুঁজেই পাচ্ছেন না। ধর্ষকের হুমকির আতঙ্কেই দিন কাটাচ্ছেন নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে।

পুলিশ জানিয়েছে, কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের ঘোষপাড়ার বাসিন্দা হিন্দু মহিলা শহরের একটি এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। আস্তানা পরিবর্তনের উদ্দেশ্যে তিনি সম্প্রতি কলাহাটা মোড়ে যান। সেখানে স্থানীয় ব্যবসায়ী তথা বৈদ্যুতিন সরঞ্জামের দোকানের  মালিক মোজাহিদুল ইসলাম রুমির সঙ্গে তার পরিচয় হয়। কথায়-কথায় রুমি জানান, তার এক বন্ধুর বাড়ি খালি আছে, ভাড়া দেবে। বিশ্বাস করে নিজের মোবাইল নম্বর দিয়ে আসেন নির্যাতিতা। গত ২১ সেপ্টেম্বর সকালে রুমি ফোন করে নির্যাতিতাকে বাড়ি দেখানোর কথা বলে দোকানে ডাকেন।

সরল বিশ্বাসে রুমির দোকানে পৌঁছে যান নির্যাতিতা। সেখানে পৌঁছনোর পরে পাশের ঘরে খানিকক্ষণ তাঁকে বসিয়ে রাখেন রুমি। নির্যাতিতাকে অশালীনভাবে স্পর্শ করেন, ভয় দেখান এবং একপর্যায়ে ধর্ষণ করেন। মেরে লাশ মাটিতে পুঁতে রাখার হুমকির মুখে নির্যাতিতা তখন চিৎকার করতেও পারেননি। পরে পাষণ্ডের হাত থেকে মুক্তি পাওয়ার পর ওই দিন রাতেই তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠায়।

নির্যাতিতা জানিয়েছেন, সোমবার হাসপাতালে পরীক্ষা শেষে ফেরার পর একটি অপরিচিত নম্বর থেকে ফোনে ধর্ষক রুমি মামলা না করার জন্য চাপ দেয়। টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার কিংবা ধর্মান্তর করে বিয়ের প্রস্তাবও দেয়। রাজি না হলে তাকে হত্যা করে গুম করার হুমকি দেওয়া হয়।’ কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ মিলেছে। অভিযুক্ত গা ঢাকা দেওয়ায় এখনও আটক করা সম্ভব হয়নি। তবে ধরার চেষ্টা চলছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক