পুজোর দিনে ফের নিম্নচাপ! পুজোতেও দুর্যোগের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মধ্যেই নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর বঙ্গোপসাগর ও তার লাগওয়া অংশে তৈরি হতে চলেছে নিম্নচাপ। শুক্রবার থেকে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে শনিবার স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এর জেরে উত্তাল থাকবে সমুদ্র এবং সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবারের মতো এই সময়ে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হয়ে থাকে। তাই চলতি বছরেও সেপ্টেম্বরের বাকি দিনগুলো অর্থাৎ পুজোর সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি পেতে পারে বাংলা। এরফলে পুজোর আনন্দে কিছুটা হলেও বাধার সৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ওপর নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব সরাসরি না পড়লেও কিছুটা প্রভাব তো পড়বেই। গভীর নিম্নচাপের একটি বড় অংশ দক্ষিণবঙ্গের আশেপাশে অবস্থান করার জন্য পরোক্ষ প্রভাব পড়তে চলেছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কোনও কোন জায়গায় হতে পারে। সপ্তমীর দিন অর্থাৎ সোমবার দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে।

যে নিম্নচাপটি তৈরি হচ্ছে, তার প্রভাব দক্ষিণবঙ্গে শনিবার কিছুটা হলেও পড়বে। সপ্তমী ও অষ্টমীর দিন আবহাওয়া তুলনামূলক ভালো থাকলেও নবমীর রাত থেকে দশমীর আবহাওয়া অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। নবমী এবং দশমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমাঞ্চল এবং উপকূলের জেলাগুলিতে। শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার