আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ফুটন্ত দুধের গামলায় পড়ে মৃত্যু ১৭ মাসের শিশুর

নিজস্ব প্রতিনিধি, অমরাবতী: মর্মান্তিক দুর্ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায়। স্কুলের রান্নাঘরে রাখা ফুটন্ত দুধের পাত্রে পড়ে মৃত্যু হল এক ১৭ মাস বয়সী এক শিশুকন্যার। গোটা ঘটনাটি রেকর্ড করা হয়েছে সিসিটিভিতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ২০ সেপ্টেম্বর শনিবার বুক্কারায়াসমুদ্রম মণ্ডলের কোরাপাডুর কাছে আম্বেদকর গুরুকুল স্কুলে।

ইন্টারনেটে ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজেটি। তাতে দেখা যাচ্ছে যে শিশুটি মায়ের সঙ্গে টলমল পায়ে হেঁটে যাচ্ছে স্কুলের রান্নাঘরে। তাদের দু'জনকেই গরম দুধ রাখার পাত্রের কাছে হাঁটতে দেখা যাচ্ছে। তবে পাত্রের যে খুব কাছে হাঁটছিল মা-মেয়ে তা কিন্তু নয়। বেশ দূরত্ব বজায় রেখেই হাঁটছিল তারা। তারপর রান্নাঘর ঠেকে বেরিয়ে আসার ফুটেজও পাওয়া গিয়েছে। 
কিছুক্ষণ পর, বাচ্চাটিকে আবার রান্নাঘরে প্রবেশ করতে দেখা যায়। এবার সে মাকে ছাড়াই রান্নাঘরে আসছিল। একটি বিড়ালের পিছু পিছু সে রান্নাঘরে আসে। কিছুক্ষণের মধ্যেই, পাত্রের কাছে যেতেই শিশুটি হোঁচট খায় এবং সরাসরি দুধের পাত্রে পড়ে যায়। ফুটন্ত দুধের মধ্যে পড়ে গিয়ে শিশুটি তৎক্ষণাৎ ব্যথায় কঁকিয়ে ওঠে এবং দুধের ডেচকি ঠেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু ওই টুকু মেয়ে অত বড় ডেচকি থেকে কি আর বেরিয়ে আসতে পারে! ভিডিওতে দেখা যাচ্ছে ফুটন্ত দুধের গামলার মধ্যে পড়ে মেয়েটি চিৎকার করে কাঁদছে। চারদিক থেকে শুধু ধোঁয়া উঠছে। তার চিৎকারে আতঙ্কিত হয়ে মা এসে তৎক্ষণাৎ মেয়েকে দুধের গামলা থেকে তুলে নেন। কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি।

				
Published by:

Share Link:

More Releted News:

রেইন রেভ পার্টিতে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা তরুণীর, তারপর যা ঘটল…

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

বোনের শেষ ইচ্ছা পূরণে হাড় দিয়ে বানালেন উইন্ড চাইম, মহিলার কাণ্ডে অবাক নেটদুনিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ