দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রাম্পের শুল্কবাণে রক্তাক্ত শেয়ারবাজার, গায়েব ১৬ লক্ষ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পুজোর মুখে থরহরিকম্প বিনিয়োগকারীদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্কবাণে ধুঁকছে শেয়ারবাজার। দালাল স্ট্রিটে শনির দশা যেন কিছুতেই কাটতে চাইছে না।। শুক্রবারও (২৬ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। একদিনেই সেনসেক্স কমল ৭৩৩.২২ সূচক। ফলে ৮০,৪২৬.৪৬ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে। একই দশা নিফটিরও। ২৩৬.১৫ পয়েন্ট নেমে ২৪,৬৫৪.৭০ সূচকে গিয়ে থেমেছে নিফটি। এই নিয়ে টানা ছয় দিন নিম্নমুখী শেয়ারবাজার। কয়েক লক্ষ কোটি টাকা উবে গিয়েছে। লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে শুল্ক বোমা ফাটিয়েছেন। নামী দামী ওষুধপ্রস্তুতকারী সংস্থার উ‍ৎপাদিত পণ্যের উপরে ১০০ শতাংশ কর বসানোর ঘোষণা করেছেন। আর তাতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির। কেননা আমেরিকায় বিপুল পরিমাণ ওষুধ সরবরাহ করে ভারতীয় সংস্থাগুলি। ফলে ট্রাম্পের শুল্কবাণ তারা কতটা সামাল দিতে পারবে তা নিয়ে সন্দেহ থাকছে। শেয়ার বাজারে এদিন সান ফার্মার শেয়ার ৩ শতাংশ এবং ডক্টর রেড্ডির শেয়ার ২ শতাংশ নেমেছে।

শুধু ওষুধ প্রস্তুতকারী সংস্থা নয় তথ্য-প্রযুক্তি সংস্থাগুলিরও করুণ দশা। টেক মাহিন্দ্রা, টিসিএস, উইপ্রো-র মতো নামী আইটি ফার্মের শেয়ার দর নেমেই চলেছে। টিসিএসের শেয়ার ৯ শতাংশ, মিডক্যাপের শেয়ার ১৫ শতাংশ কমেছে বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলির শেয়ারমূল্য ১৬ লক্ষ কোটি টাকা কমেছে। এদিন শেয়ারবাজারে জোর ধাক্কা খেয়েছে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন আইডিয়াও। সংস্থার শেয়ারদর ৮ শতাংশ কমেছে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ