Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর আগে মর্মান্তিক ঘটনা! বিরিয়ানি খেয়ে মৃত্যু একজনের, অসুস্থ আরও এক

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা: বিরিয়ানি বাঙালি খাবার না হলেও এর প্রতি আলাদাই আকর্ষণ রয়েছে। পুজোর আগে সেই বিরিয়ানি খেয়েই ঘটল মর্মান্তিক ঘটনা। পূর্ব বর্ধমানে বিরিয়ানি খেয়ে মৃত্যু হয়েছে একজনের। অসুস্থ আরও একজন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।

বৃহস্পতিবার রাতে নাদনঘাট থানা এলাকার পূর্বস্থলী ১ ব্লকে বিরিয়ানি খেয়ে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। মৃত ব্যক্তিকে সুমন্ত মল্লিক নামে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে তিনি বিএলআরও দফতর চত্বরে মুহুরীর কাজ করতেন। আরও একজন যিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি বিএলআরও দফতরের রেভিনিউ অফিসার। বিরিয়ানি খেয়ে মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে পুজোয় ছুটির আগে শেষ কর্মদিবস ছিল পূর্বস্থলী ১ ব্লক বিএলআরও অফিসে। সেই উপলক্ষ্যেই বিকেলে খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল বিএলআরও দফতরের কয়েকজন কর্মী ও দফতর চত্বরের মুহুরীরা। পার্সেলের বিরিয়ানি আসলে কেউ খায় আবার কেউ বাড়ি নিয়ে যায়।

অভিযোগ উঠেছে অফিসে পার্সেলে আসা বিরিয়ানি খেয়ে মহুরী সুমন্ত মল্লিক ও অফিসের এক রেভিনিউ অফিসার কুন্তল মাঝি সুস্থ হয়ে পড়েন। তাঁদের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সুমন্ত মল্লিককে বাঁচানো যায়নি। কুন্তল মাঝির অবস্থা খারাপ হওয়ার কারণে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সুমন্ত মল্লিকের পরিবারের অভিযোগ তাঁকে বিষ খাইয়ে খুন করা হয়েছে। এই ঘটনা নিয়ে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে