প্রতিবেশীর তিরে এফোঁড় ওফোঁড়, ১০ বছর কারাদণ্ডের সাজা ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তির ছুঁড়ে এক যুবককে খুন করা হয়েছিল।এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছিল যুবকের বুক ও পিঠ। সেই প্রতিবেশীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড ঘোষণা। ২০১৬ সালে ধূপগুড়ি থানার(Dhupguri P.S.) ওই মামলায় শুক্রবার সাজা ঘোষণা করা হয় জলপাইগুড়ি জেলা আদালতে। দোষী সাব্যস্ত ব্যক্তির নাম নিখিল রায়(Nikhil Roy) (৫৫)। আদালত সূত্রে খবর, ১০ বছর জেলের পাশাপাশি এদিন তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানাও ধার্য করেছেন বিচারক। অনাদায়ে আরও ছ’মাসের জেল হবে বলে নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি তার ছোড়া তির বিদ্ধ হয়ে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া গণেশ রায়(Ganesh Roy) নামে আরও একজন গুরুতর জখম হন। এই ঘটনায় মৃতের ভাই রণজিৎ রায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে নিখিলকে গ্রেফতার করে। দীর্ঘ ৯ বছর ধরে সেই ঘটনায় সাক্ষ্য ও প্রমাণ আদালতে পেশ করার পর অবশেষে আদালত নিখিলকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সাজা ঘোষণা করে। এই ঘটনায় নির্দিষ্ট সময়ে পুলিশ আদালতে চার্জশিট জমা করেছিল।

এই রায় ঘোষণা হওয়ার পর নিহতর ভাই দাবি করেন, দীর্ঘ ৯বছর পর তার দাদা বিচার পেল। তির ছুঁড়ে পরপর দুজনকে আক্রমণ করা এবং একজনের খুনের দায়ে শুক্রবার নিখিল রায়কে দশ বছরের সশ্রম কারাদণ্ডের রায় শোনায় আদালত। এই রায় শোনার পর নিহত বিশ্বজিৎ রায়ের ভাই রঞ্জিত রায় সুবিচার হয়েছে বলে কান্নায় ভেঙে পড়েন। তিনি ঐ খুনের ঘটনার পর থানায় নিখিল রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য