চিন, ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগ দিল ভারত, চালু ‘স্বদেশী’ 4G নেটওয়ার্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিযোগাযোগ পরিকাঠামোর এক বিরাট উন্নয়নের লক্ষ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বিএসএনএলের ‘স্বদেশী’ ৪জি স্ট্যাকের উদ্বোধন করেছেন। এই পদক্ষেপের মাধ্যমে টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারী দেশগুলির তালিকায় নাম লেখাল ভারত।

ভারত সঞ্চার নিগম লিমিটেডের রজতজয়ন্তী উপলক্ষে, প্রধানমন্ত্রী ৯৭,৫০০টিরও বেশি মোবাইল ৪ জি টাওয়ার চালু করেছেন, যার মধ্যে টেলিকম পরিষেবা প্রদান করতে পারে এরকম ৯২,৬০০টি ৪জি টেকনোলজি সাইটও রয়েছে। এই টাওয়ারগুলি ‘স্বদেশী’ প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৩৭,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

'স্বদেশী' 4G স্ট্যাকের সূচনা ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়া এবং চিনের মতো দেশগুলির লিগে ভারতের প্রবেশকে চিহ্নিত করেছে। এই দেশগুলি সকলেই দেশীয় টেলিকম সরঞ্জাম তৈরি করে। একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতে তৈরি নেটওয়ার্কটি ক্লাউড-ভিত্তিক ও ভবিষ্যতের জন্য প্রস্তুত। পরবর্তীতে চাইলে এটিকে খুব সহজেই 5G-তে আপগ্রেড করা যেতে পারে।

'স্বদেশী' ৪জি নেটওয়ার্ক চালু করা প্রধানমন্ত্রীর ডিজিটাল ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি রূপান্তরমূলক পদক্ষেপ। এর ফলে দূর হবে ডিজিটাল বৈষম্য। ঘটবে গ্রামীণ সম্প্রদায়ের ক্ষমতায়ন, একই সাথে বিএসএনএল-এর ৫জি আপগ্রেড এবং ইন্টিগ্রেশনের পথ প্রশস্ত করবে যা আগে কখনও ভাবা যায়নি। এর মাধ্যমে ২৬,৭০০ টিরও বেশি ইন্টারনেট সংযোগহীন গ্রাম ইন্টারনেটের আওতায় আসবে। এর মধ্যে রয়েছে ওড়িশার ২,৪৭২টি প্রত্যন্ত, সীমান্তবর্তী অঞ্চল।
এক বিবৃতিতে বলা হয়েছে, এটি ২০ লক্ষেরও বেশি নতুন গ্রাহকদের পরিষেবা প্রদান করবে। এই টাওয়ারগুলি সৌরশক্তিচালিত। এগুলি ভারতের বৃহত্তম গ্রীন টেলিকম সাইটগুলির ক্লাস্টার এবং টেকসই অবকাঠামোকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী ডিজিটাল ভারত নিধির মাধ্যমে ভারতের ১০০ শতাংশ ৪জি স্যাচুরেশন নেটওয়ার্কও উন্মোচন করেছেন, যেটি ২৯,০০০ থেকে ৩০,০০০ গ্রাম একটি মিশন-মোড প্রকল্পে সংযুক্ত।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে