‘রাজকুমারী যাত্রী’, বিমানযাত্রীদের সঙ্গে একরত্তি মেয়ের পরিচয় করালেন পাইলট বাবা, ভাইরাল মিষ্টি ভিডিও

Share:

নিজস্ব প্রতিনধি: পরিচয় করুণ ‘রাজকুমারী যাত্রীর’ সঙ্গে। বিমানে থাকা সকল যাত্রীদের সঙ্গে একরত্তি মেয়ের পরিচয় করিয়ে দিলেন পাইলট বাবা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক ভিডিও ভাইরাল হয়েছে। যা মন কেড়েছে সকলের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ইন্ডিগোর একজন পাইলট বিমানে থাকা সকল যাত্রীর সঙ্গে তাঁর ১৮ মাসের মেয়েকে “রাজকুমারী যাত্রী” হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন।

ইনস্টাগ্রামে ক্যাপ্টেন ওয়াকার নামে পরিচিত পাইলট সম্প্রতি তাঁর স্ত্রী এবং তাদের মেয়ের সঙ্গে প্রথমবারের মতো বিমানে একসঙ্গে সফর করছেন। এই সফর পাইলটের কাছে অত্যন্ত আনন্দের কারণ তাঁর সঙ্গে বিমানে সফরসঙ্গী মেয়ে ও স্ত্রী। পরিচয় করিয়ে দেওয়ার সেই বিশেষ মুহূর্তটি শেয়ার করেছেন পাইলট। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে তিনি বলেছেন, “সবচেয়ে সুন্দর যাত্রীর সঙ্গে বিমানে চড়ে সফর করুণ।” ভাইরাল হওয়া ভিডিওটিতে ক্যাপ্টেন ওয়াকারকে বিমান টেকঅফের আগে ফ্লাইটের মধ্যেই এই ঘোষণা করতে শোনা যাচ্ছে যে, “ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ, শুভ বিকাল। আশা করি আপনারা সকলে নিজ নিজ নিজ জায়গায় অবস্থান করছেন, আমি আপনাদের এক মিনিট সময় নেব।” এর পরেই ইন্ডিগোর পাইলট বলেন, “এই বিমান যাত্রা আমার জন্য খুবই বিশেষ কারণ আমার স্ত্রী এবং মাত্র ১৮ মাস বয়সী আমার মেয়েও আমার সঙ্গে ভ্রমণ করছে। এই প্রথম তারা আমার সঙ্গে ভ্রমণ করছে।”

ক্যাপ্টেন ওয়াকারও তাঁর একরত্তি মেয়েকে কোলে নিয়ে তার হাত নাড়িয়ে যাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ক্যাপ্টেন ওয়াকারের মেয়ে রুবানিকে তাঁর মা কোলে তুলে নিলে সেই সময়ে সহযাত্রীরা উল্লাস করে এবং হাততালি, সেই সময়েই ফের পাইলট বলেন, “দয়া করে এবার বসুন, আরাম করুন এবং ইন্ডিগোর অভিজ্ঞতা উপভোগ করুন। জয় হিন্দ।” শেয়ার করা ভিডিও ক্লিপটি শেষে দেখা ক্যাপ্টেন ওয়াকার রুবানিকে তার কোলে নিয়ে রয়েছেন এবং যাত্রীরা যখন বিমান থেকে নেমে আসেন তখন তাদের দিকে মিষ্টি করে হাত নাড়ছেন একরত্তি। এমনকি একজন যাত্রীকে বলতে শোনা যায়, এটা “আমার জীবনের সেরা ফ্লাইট।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে