পুজোর দিনগুলোতে বাড়িতে পোষ্যের বিশেষ যত্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে চারদিকে শুধুই আলোর রোশনাই। নতুন সাজ নতুন পোশাক মন্ডপে মণ্ডপে দর্শন সবটাই করে বাঙালি। যেভাবে নিজের দিকে খেয়াল রাখেন, পুজোর এই দিনগুলোতে কেমন থাকছে আপনার বাড়ির পোষ্য? সেদিকেও খেয়াল রাখতে হবে।
এই সময় খাবারের দিকে বিশেষ নজর দিন। প্রত্যেক বাড়িতেই পোষ্যের জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা হয়। কেউ কেউ মাছ মাংস খেতে দেন। আবার কেউ কেউ একদম নিরামিষ খাবারে অভ্যাস করান। তাই পোষ্যের খেয়াল রাখার সময় দেখতে হবে খাওয়াতে যেন কোনও অনিয়ম না হয়। পুজোর সময় প্রত্যেক বাড়িতে জমিয়ে পেট পুরো চলে। কোনওরকম ভাবেই সেই খাবার খেয়ে বাড়ির পোষ্যটি যাতে অসুস্থ হয়ে না পড়ে। কারণ এই সময় চিকিৎসকের খোঁজ পাওয়া একটু সমস্যার।

পুজোর সময় অনেকেই বাড়িঘর সাজিয়ে তোলেন। আপনার বাড়ির বিশেষ সদস্যটি যে জায়গায় থাকেন তাদের জায়গাটিও সুন্দর করে সাজিয়ে তুলুন। তবে ঘর সাজাতে গিয়ে এমন কোনও জিনিস তার নাগালের মধ্যে রাখবেন না, যেটা তার ক্ষতি করতে পারে। বাড়িতে পুজো হলে ধোঁয়া ও আওয়াজ থেকে তাকে দূরে রাখার চেষ্টা করুন। কারণ ধোঁয়া ও আওয়াজ দুটোতেই তার ক্ষতি হতে পারে। বাড়ির সকলের জন্য যেমন নতুন পোশাক আসে, ঠিক তেমনি পোষ্যের জন্য নতুন পোশাক কিনতে হবে। সেও তো বাড়ির সদস্য। খেয়াল রাখতে হবে তার জন্য যেন আরামদায়ক পোশাক কেনা হয়। এই উৎসবের সময়ে পোষ্যকে ভিড় থেকে দূরে রাখতে হবে। ভিড়ের মধ্যে কোনওভাবেই তাকে এড়িয়ে যাওয়া যাবে না। বাড়ির পাশে জোরে গান বাজলে সমস্যা হতে পারে। তাই একটু কম হোক কোলাহলহীন জায়গাতেই পোষ্যকে রাখতে হবে। বাড়ির সদস্যটির যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই