মমতা সরকারের কমিটি গুলিকে দুর্গাপুজোয় আর্থিক সাহায্যের প্রশংসা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার মহাষষ্ঠীর দিন কলকাতায় পুজো উদ্বোধনে এসে তৃণমূল সরকারের প্রশংসা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবাংলার পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর(Golam Ahamed Mir)। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)যেভাবে ক্লাবগুলিকে লক্ষাধিক টাকার বেশি দিয়ে সাহায্য করেছে তা ভালো পদক্ষেপ বলে তিনি দাবি করেন। রবিবার তিনি মধ্য হাওড়ার জাতীয় সেবা দল ক্লাবের পুজা উদ্বোধনে এসে বলেন পুজো কমিটিগুলোতে এক লক্ষ টাকার ওপর সরকারি অনুদান দেওয়া হচ্ছে ।তা খুব ভালো পদক্ষেপ। কারণ বেশিরভাগ ছোট পুজো কোনো কর্পোরেট স্পন্সরশীপ(Sponership) পায় না। অথচ এই দুর্গাপুজোতে সব শ্রেণীর মানুষ আনন্দে মেতে ওঠে। সে ক্ষেত্রে সরকার যদি ক্লাবগুলোকে আর্থিক সাহায্য করে তাহলে সকলেই এই সামাজিক উৎসবে মেতে উঠতে পারে। সবাই উপকৃত হয়। এটা খুবই ভালো পদক্ষেপ।

আগামী বছর বিধানসভা নির্বাচনে(Assembly Election) আগে সিপিএম বা অন্য কোন দলের সঙ্গে কোন রাজনৈতিক জোট হবে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন আমরা এই মুহূর্তে দলের নিজস্ব সংগঠনকে চাঙ্গা করার জন্য কাজ করছি। একেবারে বুথ স্তরে সংগঠন ঢেলে সাজানো হচ্ছে। এ ব্যাপারে রাজ্য কংগ্রেস কাজ করছে। জোট হবে কিনা তা পরে ঠিক করা হবে। তবে এখানে দীর্ঘ ৩৪ বছর বামফ্রন্ট এবং ১৫ বছর তৃণমূল কংগ্রেস শাসন করছে। এই দীর্ঘ শাসনে সমাজের নিচু তলার মানুষ বেকারত্ব এবং দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারাই প্রশ্ন করুক। সমাজের নিচু তলার মানুষ যদি মনে করে তারা কোন সুবিধা পায়নি পরিবর্তন দরকার তবে পরিবর্তন আসবে।

পুজোর পর এই রাজ্যে শুরু হবে এস আই আর এর কাজ। এদিন তিনি বলেন, আমরা এস আই আর এর বিরোধী নই। তবে এস আই আর করার আগে গোটা দেশ জুড়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করার উচিত ছিল। তা হয়নি।পশ্চিমবাংলায় ছয় থেকে আট মাস পর ভোট। তাই এত অল্প সময়ে এসআইআর এর কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। কংগ্রেসের পক্ষ থেকে ভোট চুরি নিয়ে গোটা দেশে আন্দোলন করছে। এখানেও বুথ দখল করে ভোট চুরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।রবিবার পুজো উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়