ষষ্ঠীর সন্ধ্যায় রেকর্ড পরিমাণ ভিড় উত্তর থেকে দক্ষিণের মণ্ডপে মণ্ডপে

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ষষ্ঠীর সন্ধ্যায় রেকর্ড পরিমাণ ভিড় কলকাতা মহানগরীতে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রবিবার ছুটির দিন থাকায় দুপুর থেকে দর্শনার্থীদের ভিড় নজর কাড়তে শুরু করে। বিকেল থেকে গড়িয়া হাট কালীঘাট চেতলা নিউ আলিপুর সহ সব পুজো মণ্ডপে সব বয়সের মানুষ জড়ো হতে থাকে ধীরে ধীরে। সন্ধ্যা সাতটা নাগাদ লালবাজারের পুলিশ কন্ট্রোল রুমের(Lalbazar Police Control Room) হিসেব অনুযায়ী বিগত সব রেকর্ডকে ভেঙে দিয়ে আবহাওয়া ভালো থাকায় উত্তর কলকাতার বিভিন্ন মণ্ডপে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। শিয়ালদহ, লেবুতলা পার্ক, কলেজ স্কোয়ার এবং বাগবাজার, আহিরিটোলা, জগত মুখার্জি পার্ক, হাতিবাগান, তেলেঙ্গাবাগান, চালতা বাগান সর্বত্র জনতার স্রোত রাস্তায় এসে পড়ে।

ট্রাফিক চলাচল স্বাভাবিক রেখে লক্ষ লক্ষ জনতাকে এক মণ্ডপে থেকে অন্য মণ্ডপে পৌঁছতে পুলিশ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংস্থার কর্মীদের রীতিমতো হিমশিম খেতে হয়। রবিবার আবহাওয়া ভালো থাকায় বৃষ্টি না হওয়ায় বিকেল থেকেই ভিড় বাড়তে শুরু করে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নবমী থেকে দুর্যোগ শুরু হবে। তাই ষষ্ঠীর সন্ধ্যায় লক্ষ লক্ষ মানুষ কলকাতা মহানগরীতে ভিড় জমা দুর্গা পুজো দেখতে। পুলিশ ছিল সতর্ক।

সঙ্গে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা ও স্বেচ্ছাসেবকরা ভিড় সামলাতে বিকেল থেকেই নেমে পড়েন রাস্তায়। কলকাতা মহানগরীতে(Kolkata City) সাধারণত রাত যত বাড়ে তত ভিড় বাড়ে। কিন্তু এবছর ষষ্ঠীর সন্ধ্যায় বিগত সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে কলকাতা মহানগরী রেকর্ড পরিমাণ ভিড়ে মেতে উঠল দুর্গা পুজোর আনন্দে।পুজো শুরুর প্রথম দিনেই রেকর্ড পরিমাণ ভিড় হয় মেট্রোতে(Metro)।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার