ষষ্ঠীতে সন্ধ্যের পর থেকে ঝড় – বৃষ্টির পূর্বাভাস জারি, সপ্তমীতে কমবে বৃষ্টির প্রভাব

Share:

নিজস্ব প্রতিনিধি: ষষ্ঠীর সন্ধ্যায় হতে পারে ঝড়-বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু রবিবার অর্থাৎ ষষ্ঠীর দুপুর থেকে আকাশ ছিল ঝলমলে। শরতের আকাশে সাদা তুলোর মত মেঘ উড়তে থাকে। সূর্যের প্রখর তাপ ছিল। ফলে সারা বছর অপেক্ষা করে থাকা বাঙালিকে আর ঘরবন্দী করে রাখা যায়নি। রবিবার দুপুর থেকেই দর্শনার্থীরা রাস্তায় নেমে পড়েন। ষষ্ঠীর সন্ধ্যায় আবহাওয়ার ঝড় বৃষ্টির পূর্বাভাস কে মাথায় রেখেই এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে বেড়াতে থাকেন দর্শনার্থীরা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipur Weather Office)পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নবমী থেকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি শুরু হবে। নতুন করে নিন্মচাপ সৃষ্টি হবে আর তাই ভারী বৃষ্টির আশঙ্কা দশমী তিথিতে উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর।

কিন্তু হার মানতে নারাজ সাধারণ মানুষ। পুজোর এই কটা দিনকে পাওয়ার জন্য সারা বছর সকলের অপেক্ষা করে থাকেন। তাই ছাতা রেনকোর্ট সঙ্গে নিয়েই ষষ্ঠীর দুপুর থেকে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়। আবহাওয়া দফতর ষষ্ঠীর সন্ধ্যার পর থেকে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ হবে বলে পূর্বাভাস জারি করেছে। উত্তর চব্বিশ পরগনা হাওড়া ,দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জায়গায় বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। সপ্তমী থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। তবে সোমবার দক্ষিণ ২৪ পরগনা ,দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অষ্টমী তিথিতে ঝড় – বৃষ্টি হতে পারে উত্তর ২৪, পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে।

নবমী তিথি থেকে দুর্যোগ বাড়বে দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টি হতে পারে দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। উত্তরবঙ্গেও(North Bengal) ঝড় বৃষ্টি হতে পারে। ষষ্ঠীতে দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তমীতে বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিংপং এ। দশমী পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। একাদশী থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়