জঙ্গি সংগঠন তেহরিক-ই তালিবানের হয়ে লড়তে গিয়ে পাক সেনার গুলিতে খতম বাংলাদেশি যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের তরুণ ও যুব প্রজন্ম জঙ্গিবাদের প্রতি কতটা আসক্ত হয়ে পড়েছেন, তার আরও এক জলজ্যান্ত প্রমাণ সামনে এল। এবার জঙ্গি সংগঠন তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) হয়ে লড়তে গিয়ে পাক সেনার গুলিতে ঝাঁঝরা হল ফরিদপুরের এক যুবক। নিহতের নাম ফয়সাল হোসেন। নিহতের দেহ দেশে ফেরাতে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইকবাল হোসেন খানকে উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ওই নির্দেশের পরেই পাকিস্তানি সেনার পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিদেশ মন্ত্রকের সার্ক ও বিমসটেক শাখার ডিরেক্টর মাহফুজা সুলতানা জানিয়েছেন ‘জঙ্গি ফয়সালের দেহ দুবাই হয়ে দেশে ফেরানোর যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) ১৭ সদস্য নিহত হয়। দর্শখেলের শাহ সেলিম থানার কাছে গোপন ডেরা বেঁধেছিল জঙ্গিরা তা জানতে পেরেই হানা দেয় পাকিস্তানি সেনা। দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। যে ১৭ টিটিপি জঙ্গি মারা গিয়েছেন তার মধ্যে রয়েছেন বাংলাদেশের ফয়সাল হোসেন মোড়েল। গতকাল রবিবারই বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘নিহত জঙ্গি ফয়সাল মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের বাসিন্দা। মাদ্রাসায় পড়ার সময়েই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত হয়ে পড়ে। সশস্ত্র প্রশিক্ষণও নেয়। দুই বছর আগে আচমকাই পরিবারের কাছে দুবাই যাওয়ার জন্য মোটা অর্থ দাবি করে। যদিও তা দিতে পারেনি পরিবারের সদস্যরা। আচমকাই একদিন নিখোঁজ হয়ে যায়। দেশ ছাড়ার প্রায় ৬ মাস পরে বড় ভাইয়ের কাছে ফোন করে ফয়সাল জানায় সে দুবাই আছে। গত ঈদুল আজহার সময় মাদারীপুরের গোয়েন্দা পুলিশের এক আধিকারিক ফয়সালের খোঁজ নিতে তাদের বাড়ি যান। তখনই পরিবার জানতে পারে, ফয়সাল আফগানিস্তানে তালিবান জঙ্গিদের দলে নাম লিখিয়েছে।’ জঙ্গি সংগঠনের হয়ে লড়তে গিয়ে ছেলের মৃত্যুর খবর জানতে পেরে মুষড়ে পড়েছেন ফয়সালের বাবা। যদিও তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে