জোর ধাক্কা মোদি সরকারের, কেন্দ্রের বৈঠকের ডাক প্রত্যাখান লেহ’র আন্দোলনকারী সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি, লেহ: অশান্ত লাদাখে শান্তি ফেরানোর কন্য কেন্দ্রীয় সরকারের চেষ্টা জোর ধাক্কা খেল। লাদাখে শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী ৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আন্দোলনকারী দুই সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও সোমবার (২৯ সেপ্টেম্বর) লেহ অ্যাপেক্স বডির (এলএবি) তরফে ওই বৈঠক বয়কটের কথা ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি চেরিং দোর্জে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন ‘আন্দোলনকারীদের দেশদ্রোহীর তকমা দেওয়া হয়েছে। নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে গুলি চালানো হয়েছে। সোনম ওয়াংচুককে সন্ত্রাসবাদী আইনে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্র যখন যুদ্ধ ঘোষণা করেছে, তখন বৈঠক অর্থহীন। তাই ৬ অক্টোবরের বৈঠকে বসছি না। সিআরপিএফ আগাম কোনও ঘোষণা ছাড়াই নিরস্ত্র জনতার উপরে গুলি চালিয়েছে। পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করাতে হবে এবং অপরাধী সিআরপিএফ জওয়ানদের সাজা দিতে হবে। আমাদের দাবি মানলেই আলোচনার টেবিলে যাব। তার আগে নয়।’

লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্য ঘোষণা-সহ আরও একাধিক দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল ‘দ্য লেহ’স অ্যাপেক্স বডির (এলএবি) যুব শাখা। গত ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের আমরণ অনশনে বসেছিলেন ১৫ জন। তার মধ্যে দুজনকে জোর করে হাসপাতালে স্থানান্তরিত করায় বুধবার (২৪ সেপ্টেম্বর) অগ্নিগর্ভ হয়ে ওঠে লেহ। বিক্ষোভকারীরা বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। রণক্ষেত্রের চেহারা নেয় লেহর একাধিক অঞ্চল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারান চার বিক্ষোভকারী।গুরুতর জখম হন আরও শতাধিক। বেলা সাড়ে এগারোটা থেকে শুরু করে বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলে তাণ্ডব। সরকারি সম্পত্তি ভাঙচুর সহ নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকায় ৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।

এখানেই শেষ নয়, গোটা ঘটনার পিছনে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের। তাই বাস্তবের র‍্যাঞ্চোকে সবক শেখাতে তাঁর এনজিও স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ-এর বিদেশি অনুদান গ্রহণ সংক্রান্ত লাইসেন্স বাতিল করেছে অমিত শাহের মন্ত্রক। অশান্তির দুই দিনের মাথায় সোনমকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেছেন লাদাখের পুলিশ প্রধান। সোজা উপত্যকা থেকে সোনমকে রাজস্থানের যোধপুর জেলে নিয়ে যাওয়া হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে