স্ত্রীকে খুন করে বন্ধুদের কাছে মেসেজ, তারপরেই যা হল ….

Share:

নিজস্ব প্রতিনিধি:  সম্প্রতি একটি ঘটনা হাড়হিম করে দিয়েছে অনেকেরই। ‌ রবিবার গুরুগ্রাম এর দ্য মিলেনিয়া সেক্টর ৩৭ এর একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ সন্দেহ করে স্বামী স্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যা করেছে। এই পর্যন্ত পড়ে মনে হতে পারে এ তো একইরকমের ঘটনা। কিন্তু না, এতেও রয়েছে চমক।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা অজয় কুমার সাইবার সিটির একটি আইটি ফার্মে কাজ করতেন। তাঁর স্ত্রী সুইটি শর্মা পশ্চিমবঙ্গের মেয়ে। বেশ কয়েক বছর ধরে প্রেম করার পর ২০২৩ সালে তাঁদের বিয়ে হয়েছিল। শুরুর দিকে দুজনের দাম্পত্য জীবন বেশ সুখেরই ছিল কিন্তু এরপর শুরু হয় টানা পোড়েন। পরিস্থিতি এমন হয় যে গোটা এক বছর দম্পতি আলাদা থেকে থাকতে শুরু করেন। পরে নিজেদের সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। ফলে পুনরায় একত্রিত হন।

সুইটি এবং অজয়ের পরিবার বলছে, দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হত। রবিবার অজয় বন্ধুদের একটি গ্রুপে একটি ভিডিও বার্তা পাঠান। সেই বার্তা দেখে রীতিমতো ভয় পেয়ে যান বন্ধুরা। ভিডিও বার্তায় অজয় জানিয়েছিলেন যে তিনি আত্মহত্যা করতে চান। এতে বন্ধুরা ভয় পেয়ে উত্তরপ্রদেশে অজয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সতর্ক করে দেন।  কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয়নি।

সুইটির মা জানান, রবিবার দুপুরে মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়। সুইটি তখন অজয়কে একটি দেওয়ালে ড্রিল করার আগে ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলতে বলেছিলেন। মায়ের সঙ্গে কথা বলতে বলতেই যেহেতু স্বামীকে এই কথাটি বলেন সুইটি, তাই শুনতে পান তাঁর মা। মেয়ে মাকে জানান  পরে ফোন করবেন। কিন্তু সেই ফোন আর আর আসেনি। এরপর সুইটির মা মেয়েকে অন্তত বার ত্রিশেক ফোন করেন। কিন্তু বারবার ফোন বন্ধ  আসে। অজয়কে চেষ্টা করেও ফোনের কোনঅ উত্তর পাওয়া যায়নি।

বিয়ের আগে অজয় এবং সুইটি একই কোম্পানিতে কাজ করতেন। বিয়ের পরে সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন পর থেকেই শুরু হয় সমস্যা। পরিস্থিতি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে সুইটির পরিবার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসেন। এক বছর আলাদা থাকার পর তাঁরা আবার নিজেদের একত্রিত করতে সুযোগ দেওয়ার চেষ্টা করেছিল। সুইটির মায়ের অভিযোগ অজয় তার মেয়েকে খুন করেছে। অজয়ের বাবা প্রয়াগরাজের একজন ইলেকট্রিশিয়ান। সুইটির বাবা আসবাবপত্রের ব্যবসা করেন। দু’জনেই সন্তান নেওয়ার পরিকল্পনা করছিলেন বলেও জানিয়েছে পরিবার। দম্পতির মৃতদেহ ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। উভয় পরিবারের কাছ থেকে নেওয়া হয়েছে জবানবন্দি। সোমবার রাত পর্যন্ত এ বিষয়ে কোনও মামলা দায়ের করেনি সুইটির পরিবার।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?