মহানবমীতে কড়ি দিয়ে করুন সামান্য কাজ, কৃপা লাভ হবে দেবী দুর্গার

Share:

নিজস্ব প্রতিনিধি: অষ্টমী তিথি পেরিয়ে নবমী এসে গিয়েছে। আজ মন খারাপের বেলা। আসলে নবমী নিশির যে দয়া নেই। আর ঠিক একদিন। তার[পরেই মা ফিরে যাবেন কৈলাসে। অষ্টমী তিথির মতো নবমী তথিতেও বিভিন্ন জায়গায় কুমারী পুজো হয়। এ ছাড়াও নবমী তিথিতে কিছু ভাল , খুব সহজ উপায় অবলম্সবন করা উচিত। এতে পরিবারের ভাল হবে। এই তিথিতে কড়ি দিয়ে কিছু উপায় করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে।  শাস্ত্র মতে দুর্গা নবমীতে কড়ির কোন কোন উপায় করে অর্থ-সম্পত্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করতে পারেন, তা এখানে বিস্তারিত জেনে নিন।

নবমীতে ৫টা বা ৭টা কড়ি নিন। তারপর তাতে সিঁদূর লাগান। তারপর সেই কড়ি দেবী দুর্গাকে নিবেদন করুন। সন্ধ্যাবেলা যখন দেবীর আরাধনা ও আরতি হয়ে যাবে, তারপর কড়ি তুলে হলুদ বা লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। কড়ির এই উপায়ে বাড়ে ধন সম্পদ।

সকলে তো চাকরি করেন না, কেউ কেউ ব্যবসাও করেন। এমন যদি কখনও হয় যে জরুরি কাজে বার বার বাধা আসছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, তাহলে আজ নবমী তিথিতে এই বিশেষ কাজটি করুন। নবরাত্রির শেষ দিন অর্থাৎ মহানবমী তিথিতে লক্ষ্মীর ছবি বা প্রতিমার সামনে ৫, ৭ বা ১১টি কড়ি নিবেদন করুন। এর পর নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন। মন থেকে প্রার্থনা করুন ব্যবসার উন্নতি। এই একটি কাজে সমস্ত ভেস্তে যাওয়া কাজ সম্পন্ন হবে। কাজের বাধা দূর হবে।

জীবনে সুখ শান্তি কে না চায়। এই সুখ শান্তিও কিন্তু এনে দিতে পারে কড়ি । নবমীর দিনে ৫ বা ১১টি কড়ি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নিন। তারপর সেগুলি দুর্গাকে কড়ি নিবেদন করে সুখ-সমৃদ্ধির কামনা করুন। পুজো শেষ হয়ে গেলে ৫টি টাকা রাখার লকারে রেখে দিন। এর ফলে দূর হবে অর্থাভাব। এমনকী সুখ-সমৃদ্ধির আগমন ঘটে।

মহানবমীতে আরও কিছু বিষয় রয়েছে যেগুলি মেনে চলতে পারেন। যেমন ধরুন পরিবারে দীর্ঘদিন ধরে রোগ জ্বালায় কেউ আক্রান্ত থাকলে  মহানবমীতে আগ্নেয় কোণ অর্থাৎ দক্ষিণ-পূর্ব কোণে দুর্গাকে স্মরণ করে প্রদীপ জ্বালান। এতে শত্রু ও অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া নবমীতে চেষ্টা করুন ২ থেকে ১০ বছরের ৯টি কুমারী মেয়েকে বাড়িতে এনে পুজো করে ভোজন করানোর। এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের