টিকিট না কেটে ট্রেনে ওঠায় যাত্রীর উপর চড়াও টিটি, নির্যাতনের ঘটনা নিজেই ফেসবুক লাইভ করলেন যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনে যাতায়াত করলেও দেখা যায় প্রতিদিনই নিত্য নতুন কতকিছু হয়। ট্রেনে টিকিট কেটে না ওঠা তো নিত্যদিনের ঘটনা। যদি টিটির হাতে কেউ ধরা পরে তাহলে তো আর কথাই নেই। এমন অনেক সময় হয়েছে টিটি ও বিনা টিকিটে ওঠা যাত্রীর মধ্যে হাতাহাতিও লেগে গিয়েছে। সম্প্রতি তেমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন টিটি বিনা টিকিটে ট্রেনে সফর করা এক যাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। সেই ভিডিও ফেসবুকে লাইভ করছেন ওই যাত্রী। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও (সত্যাতা যাচাই করেনি এই মুহূর্তে) এখন ভাইরাল।

জানা গিয়েছে ওই তরুণ ট্রেনে টিকিট কেটে না ওঠার জন্য টিটি তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান। ভিডিওতে দেখা গিয়েছে ওই যাত্রীর জামা ছিঁড়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, এক টিটি চলন্ত ট্রেনে দরজার কাছে জোর করে টেনেহিঁচড়ে এক তরুণ যাত্রীকে নিয়ে যাচ্ছেন। যুবক হাত ছাড়ানোর চেষ্টা করলেও টিটি ছাড়েননি। এই ঘটনা দেখে ভিড় জমান ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা। টিটিকে যুবকের চুলের মুঠি ও কলার ধরেও টানতেও দেখা গিয়েছে। এই টানাটানিতেই ছিঁড়ে যায় তরুণের জামা। তখনই ঘটনা ফেসবুকে লাইভ করেন যুবক। যেখানে তাঁকে বলতে শোনা যায় তিনি টিটিকে চালান কাটতে বললেও টিটি সেই কথা না শুনে উল্টে মারধর করতে শুরু করে।

কোথায় এই ঘটনা ঘটেছে বা কবে ঘটছে তা এই ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায়নি। ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিও জুড়ে বয়ে গিয়েছে লাইক এবং কমেন্টের বন্যা। অনেকে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিন্দা করেছেন। অনেকেই বলেছেন এই ধরনের ঘটনা ট্রেনে রোজই ঘটে। কেউ কেউ বলছেন টিটি ও যুবকের শান্ত থাকা উচিত ছিল।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের