সিঁদুর খেলার পর প্রিয় শাড়িতে দাগ? জেনে নিন তুলবেন কীভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: চারদিনের পুজো শেষে আজ দশমী। চোখের জলেই উমাকে দেওয়া হচ্ছে বিদায়। অপেক্ষা আরও এক বছরের। মায়ের বিদায় বেলায় দেবীবরণের পর সিঁদুরখেলার মেতে ওঠেন সকলে। মণ্ডপে মণ্ডপে উপচে পরে ভিড়। সিঁদুরে রাঙা হওয়ার এমন সুযোগ হাতছাড়া করেন না অনেকে। উৎসব শেষের মনখারাপ সঙ্গে নিয়েই সিঁদুর খেলায় মাতেন সককে। অনেকেই আসেন আবার সেজেগুজে শাড়ি পরে। বেশভাগ জনকে দেখা যায় লালপাড় সাদা শাড়ি পরতে। সিঁথি, মুখ রাঙা হওয়ার সঙ্গে সঙ্গেই সিঁদুর লাগে জামাকাপড়ও। চুটিয়ে সিঁদুর খেললেও সাধের শাড়িতে দাগ লেগে যায় চিন্তার শেষ থাকে না। কীভাবে তোলা যাবে এই দাগ এটাই ভাবছেন? রয়েছে অনেকগুলো উপায়। জেনে নিন কীভাবে তুলবেন জামাকাপড়ের দাগ।

১) প্রথমে ভিজে কাপড় দিয়ে শাড়ির যে অংশে সিঁদুরের দাগ লেগেছে সেই জায়গাটি মুছে নিন। তবে বেশি জোরে ঘষবেন না কারণ সিঁদুর ছড়িয়ে পড়তে পারে।

২) শাড়ি থেকে সিঁদুর তুলতে পারে ভিনিগার। গরম জলে এক চামচ ভিনিগার মিশিয়ে শাড়ির সিঁদুর মাখা অংশটি ওই জলে কিছু ক্ষণ ডুবিয়ে রেখে দিন। কিছু ক্ষণ পর দেখবেন সিঁদুরের রং ফিকে হয়ে গিয়েছে।

৩) হ্যান্ড স্যানিটাইজার সিঁদুরের দাগ তুলতে ব্যবহার করতে পারেন । স্যানিটাইজ়ারে থাকা অ্যালকোহল সিঁদুরের দাগ তুলতে সাহায্য করে। সিঁদুরের দাগের উপর স্যানিটাইজ়ার স্প্রে করে কিছু ক্ষণ অপেক্ষা করুণ দেখবেন দাগ উঠে যাবে।

৪) শেভিং ক্রিম দিয়েও সম্ভব সিঁদুরের দাগ তোলা। শাড়ির সিঁদুর লাগা অংশে কিছুটা শেভিং ক্রিম লাগিয়ে মিনিট দশেক রেখে একটা ব্রাশ দিয়ে ঘষলেই দাগ উঠে যাবে।

৫) ফ্রিজে থাকা বফর সিঁদুরের দাগের উপর কাপড়ে মুড়ে ঘষতে থাকুন। কিছু ক্ষণ পর দেখবেন দাগ পরিষ্কার হয়ে গিয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের