দহনের আগেই বিপর্যয়! প্রবল বৃষ্টিতে পটনার গান্ধি ময়দানে ভেঙে পড়ল রাবণের মাথা

তেমনি বিহারের রাজধানী পটনার গান্ধী ময়দানে রাবণ দহনের জন্যে সবকিছু প্রস্তুতি চলছিল। কিন্তু আকাশে কালো মেঘ জমে হঠাৎ-ই বৃষ্টি নামে। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দশমী! দুর্গার বিদায় পালা, পশ্চিমবঙ্গে বিষাদের সুর, থমথমে আকাশ-বাতাস। চোখের জলে মাকে বিদায় জানাচ্ছে গোটা বাঙালি। তবে দুর্গা পুজোর আগেই শুরু হয়ে যায় নবরাত্রি। অ বাঙালিদের একটি বিশেষ উৎসব। হিন্দুশাস্ত্রে, নবরাত্রির পরদিনকে দশেরা বলা হয়। বাঙালিদের কাছে এই দিনটির নাম বিজয়া দশমী। এ দিন দেশের বিভিন্ন রাজ্যে রাবণকে দহন করে দশেরা পালন করা হয়। তেমনি বিহারের রাজধানী পটনার গান্ধী ময়দানে রাবণ দহনের জন্যে সবকিছু প্রস্তুতি চলছিল। কিন্তু আকাশে কালো মেঘ জমে হঠাৎ-ই বৃষ্টি নামে। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। বিশৃঙ্খল হয়ে ওঠে পরিবেশ।

আতশবাজি দিয়ে সজ্জিত রাবণ, কুম্ভকর্ণ এবং মেঘনাদের বিশাল মূর্তি গুলি বৃষ্টিতে সম্পূর্ণরূপে ভিজে যায়। মাটি দিয়ে তৈরি মূর্তিগুলি গলে যেতে শুরু করে। রাবণের মাথা ভেঙে যায় এবং পোড়ানোর আগেই রাবণ তছনছ হয়ে যায়। আর রাবণ দহন দেখতে আসা মানুষগুলির উৎসাহে বৃষ্টির প্রভাব পড়ে। মুষলধারে বৃষ্টি এড়াতে লোকজন ছোটাছুটি শুরু করেন। প্রতি বছরেই বিজয়াদশমীতে পটনার গান্ধি ময়দানে একটি বিশাল আকারের রাবণ দহন করা হয়। কিন্তু এ বছর বৃষ্টির কারণে সবকিছু নষ্ট হয়ে যায়। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারেরও রাবণ দহন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে, অনুষ্ঠানটি এখন কিছুটা বিলম্বিত হবে। বৃষ্টি রাবণ দহনের প্রস্তুতি সম্পূর্ণরূপে ভেস্তে দিয়েছে। তবে বৃষ্টি কমে গেলে, রাবণ দহনের প্রস্তুতি নতুন করে শুরু হবে। মুখ্যমন্ত্রী সহ অনেক ভিআইপি এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

যদিও আবহাওয়া বিভাগ বিহার সরকারকে আগেই সতর্ক করে দিয়েছিল যে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বিহারে মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় থাকবে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে রাজ্য জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবুও নির্দিষ্ট সতর্কতা অবলম্বন না করেন দশেরায় রাবন দহনের অনুষ্ঠানের আয়োজন করেছিল আয়োজকরা। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের ফলে অনেক এলাকায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দেবে। নদীতে জলবৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির কারণে বেগুসরাই, মুজাফফরপুর, খাগরিয়া, সীতামারহি, দরভাঙ্গা, সমষ্টিপুর, শেখপুরা, শিবহার, বৈশালী, মধুবনি, নালন্দা, গোপালগঞ্জ এবং পাটনার অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে