‘জিন্দেগি কে সাথ ভি/ জিন্দেগি কে বাদ ভি’, এলআইসির হোর্ডিং ভেঙে পড়ল অটোর উপরে, তার পরে…

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় জীবন বিমা নিগমের (এলআইসি) বিজ্ঞাপনের সেরা ক্যাচ লাইন হল-‘জিন্দেগি কে সাথ ভি/ জিন্দেগি কে বাদ ভি’। অর্থা‍ৎ বেঁচে থাকাকালীনও সঙ্গী। মৃত্যুর পরেও সঙ্গী। ওই ক্যাচ লাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক ঘটনা ঘটেছে বাস্তবে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই একটি অটোর উপরে ভেঙে পড়ল এলআইসির ঢাউশ সাইজের এক হোর্ডিং। আর চোখের সামনে সাক্ষা‍ৎ মৃত্যুদূতকে দেখতে পেয়ে কোনও ক্রমে অটো থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে এসে জীবন বাঁচালেন অটো রিকশার চালক। সাক্ষা‍ৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ওই ভয়ঙ্কর ঘটনার ভিডিও।

কয়েক বছর আগেই মুম্বইয়ের ঘাটকোপারে ভেঙে পড়েছিল এক বিজ্ঞাপন সংস্থার পেল্লাই সাইজের হোর্ডিং বোর্ড। ওই হোর্ডিং ভেঙে প্রাণ হারিয়েছিলেন ১৭ জন। গুরুতর জখম হয়েছিলেন আরও ৭৫ জন। ওই ঘটনার পরেই বিশাল উঁচুতে থাকা হোর্ডিং বোর্ডগুলি কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে এগোচ্ছিলেন এক অটোচালক। আর তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এলআইসির হোর্ডিং। আশেপাশে থাকা বেশ কয়েকজন চি‍ৎকার করে অটোচালককে সতর্ক করেন। অটো থামার মুখেই আছড়ে পড়ে হোর্ডিংটি। অটোর সামনের অংশ ভেঙে গুঁড়িয়ে দেয়। কোনও ক্রমে অটো থেকে লাভ দিয়ে জীবন বাঁচান চালক।

ওই ভয়ঙ্কর ঘটনার ভিডিও আপলোড করে ‘জেমস’ নামে এক ‘এক্স’ অ্যাকাউন্টধারী লিখেছেন, ‘বন্ধুরা, দয়া করে নিজেদের যত্ন নাও, কারণ যদি এরকম কিছু ঘটে, তাহলে কেউ দায়ী হবে না। মুম্বইয়ের কথা মনে আছে? ১৭ জন প্রাণ হারিয়েছে, তবুও প্রধান অভিযুক্ত জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন।’ ডেডলি কৈলাস নামে আর একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে-এলআইসি ‘জিন্দেগি কে সাথ ভি/ জিন্দেগি কে বাদ ভি’।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে