‘তুমি আমাদের সাংসদদের অর্ধেকের চেয়েও বেশি শিক্ষিত ছিলে’ দশেরায় রাবণ বন্দনা অভিনেত্রী সিমির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে গিয়ে লঙ্কাধিপতি রাবণের প্রশংসা করে নেটা নাগরিকদের রোষানলে পড়েছেন অভিনেত্রী-উপস্থাপিকা সিমি গারেওয়াল। অনেকেই অভিনেত্রীকে তোপ দেগে লিখেছেন, ‘ম্যাডাম, রাবণ সামান্য দুষ্ট ছিলেন না। তিনি ছিলেন অধর্মের প্রতীক।’ যদিও সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থানে অনড় রয়েছেন অভিনেত্রী-উপস্থাপিকা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশজুড়ে মহাধুমধামে পালিত হচ্ছে বিজয়া দশমী। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় দশমীর দিন অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসাবে পোড়ানো হচ্ছে রাবণের কুশপুতুল। যদিও প্রচণ্ড বৃষ্টির কারণে দিল্লি-সহ একাধিক জায়গায় অগ্নিবাণে জ্বালানোর আগেই প্রতীকী রাবণের পুতুল থেকে খসে পড়েছে মাথা। দশেরা উপলক্ষে মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্ট করেছেন সিমি গারেওয়াল। তাতে লিখেছেন, ‘প্রিয় রাবণ… প্রতি বছর, এই দিনে, আমরা মন্দের উপর ভালর জয় উদযাপন করি। আমার মনে হয় তোমার আচরণকে ‘মন্দ’ থেকে ‘সামান্য দুষ্টু’-তে পুনর্বিন্যস্ত করা উচিত। সর্বোপরি, তুমনে কিয়া হি কেয়া থা?

তিনি আরও লিখেছেন, ‘আমি একমত যে তুমি তাড়াহুড়ো করে একজন মহিলাকে অপহরণ করেছ… কিন্তু.. তার পরে.. তুমি তাকে আজকের বিশ্বের নারীদের তুলনায় বেশি সম্মান দিয়েছ। তুমি তাকে ভাল খাবার, আশ্রয়, এমনকি মহিলা নিরাপত্তারক্ষীদেরও (যদিও খুব একটা সুন্দরী নও) দিয়েছ। তোমার বিয়ের অনুরোধ ছিল বিনয়ে পরিপূর্ণ.. এবং প্রত্যাখ্যাত হওয়ার পরেও তুমি কখনও অ্যাসিড ছুঁড়ে মারনি। এমনকি যখন ভগবান রাম তোমাকে হত্যা করেছিলেন.. তুমি তার কাছে ক্ষমা চাওয়ার জন্য যথেষ্ট জ্ঞানী ছিলে। এবং.. আমি বিশ্বাস করি তুমি আমাদের সাংসদদের অর্ধেকের চেয়েও বেশি শিক্ষিত ছিলে। বিশ্বাস করো বন্ধু.. তোমাকে পোড়ানোর মতো কোনও কঠিন অনুভূতি নেই… শুধু এটাই আসল কথা। শুভ দশেরা।’

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের