পূর্বাভাস মেনে আকাশ কালো করে কলকাতায় শুরু বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে একাদশীর সকাল থেকে শুরু হয়েছে কলকাতায় বৃষ্টি। বেলা ১২টা থেকে আকাশ কালো করে শহর কলকাতার বিস্তির্ণ অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সারাদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভাড়। বেলা বাড়তেই শুরু হয়েছে বর্ষণ। টালিগঞ্জ, যাদবপুর, সল্টলেক, বিধাননগর সর্বত্রই বৃষ্টি চলছে।

শুধু কলকাতা নয়, জেলাতেও একই ছবি ধরা পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুরের আকাশ ঢেকে রয়েছে কালো মেঘে। সঙ্গে চলছে বৃষ্টি। দশমীর পরে একাদশীতেও গঙ্গার ঘাটে চলছে প্রতিমা বিসর্জনের কাজ। বৃষ্টির মধ্যে ভিজেই চলছে বিসর্জন পর্ব। দশমী ও একাদশীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই মতো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছিল কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছিল। সেই পূর্বাভাস মেনেই বৃষ্টি চলছে। সমুদ্র তীরবর্তী এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একাদশীর দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, বীরভূম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দুই ২৪ পরগনা কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দ্বাদশীর দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে। কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ঝাড়গ্রামেও বৃষ্টিপাত চলবে।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি