বলিউডে ফের নক্ষত্র পতন, চলে গেলেন সোনালি যুগের অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডে ফের শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমালেন হিন্দি ছবির স্বর্ণালী যুগের অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুর কারণ জানা গেলেও দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন সন্ধ্যা শান্তারাম। আজ শনিবার শিবাজি পার্কের বৈকুণ্ঠ ধাম মহাশ্মশানে ষাটের দশকের অন্যতম সেরা অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সন্ধ্যা শান্তারামের প্রয়াণের খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

সন্ধ্যা শান্তারামের আসল নাম বিজয়া দেশমুখ। ১৯৩৮ সালের ১৩ সেপ্টেম্বর মহারাষ্ট্রের এক গ্রামে তাঁর জন্ম। ছোট থেকেই নাচ ও অভিনয়ের প্রতি ছিল তাঁর টান। বিখ্যাত মরাঠি পরিচালক তথা ভারতীয় সিনেমার অন্যতম প্রাণপুরুষ হিসাবে পরিচিত ভি শান্তারামের নজরে পড়েন তিনি। মাত্র ১৩ বছর বয়সে রূপালি পর্দায় অভিনয়ের সুযোগ পান সন্ধ্যা। তাঁর অভিনীত প্রথম ছবির নাম ‘অমর ভূপালি’ (মরাঠি)। ১৯৫২ সালে মুক্তি পায় চবিটি। অসাধারণ নাচ এবং কণ্ঠস্বরের দৌলতে দর্শকদের মনে জায়গা করে নেন সন্ধ্যা। পরের বছর ‘তিন বাত্তি চার রাস্তা’ ছবিতে দুরন্ত অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। এর পরে আর পিছন ফিরে থাকাতে হয়নি সন্ধ্যাকে।

অভিনয় করতে গিয়েই পরিচালক ভি শান্তারামের প্রেমে পড়েন অভিনেত্রী। দ্বিতীয় স্ত্রী জয়শ্রী ছেড়ে চলে যাওয়ার পরে সন্ধ্যার সঙ্গে প্রণয়সূত্রে বাঁধা পড়েন পরিচালক ভি শান্তারাম। ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঝনক ঝনক বাজে পায়েলিয়া’ সন্ধ্যাকে চূড়ান্ত খ্যাতি এনে দেয়। ১৯৫৮ সালে মুক্তি পায় পরিচালক-অভিনেতা ভি শান্তারামের সাড়া জাগানো ছবি ‘দো আঁখে বারা হাত।’ ওই ছবিতে সন্ধ্যার গাওয়া ‘হ্যায় মালিক তেরে বান্দে হাম’ গোটা দেশকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। বসন্ত দেশাইয়ের সুরারোপিত গানটি বহু জায়গায় এখনও প্রার্থনা সঙ্গীত হিসাবে বাজানো হয়।

এর পর ‘নবরঙ’, ‘স্ত্রী’, ‘সেহরা’ ‘লড়কি সহয়াদ্রি কি’, ‘জল বিন মছলি নৃত্য বিন বিজলী’, ‘পিঞ্জারা’ ও ‘চন্দনাছি চলি অঙ্গ অঙ্গ জ্বলি’তে অভিনয় করে দর্শক মনে চিরদিনের জন্য ঠাঁই করে নিয়েছিলেন সন্ধ্যা। ১৯৭৫ সালের পরে আচমকাই ছবির জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সন্ধ্যা। ‘পিঞ্জারা’ ও ‘চন্দনাছি চলি অঙ্গ অঙ্গ জ্বলি’-তে অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছিলে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের