লক্ষ্মীপুজোর আগে একটানা বৃষ্টিতে চিন্তায় প্রতিমা বিক্রেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: আগামী সোমবার লক্ষ্মীপুজো। হাতে আর মাত্র একটি দিন বাকি। কিন্তু ঠিক তার আগেই মালদায় টানা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে লক্ষী প্রতিমা(Laxmi Pratima) বিক্রেতাদের কপালে। শহরের বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য বিক্রেতারা কেউ এনেছেন প্রায় এক হাজার পিস, কেউ আবার পাঁচশোর মতো প্রতিমা এনে রেখেছেন।কিন্তু শুক্রবারের বৃষ্টির পর শনিবার সকালেও শুরু হয়েছে ফের বৃষ্টি। ফলে ক্রেতাশূন্য বাজারে বেচাকেনা কার্যত থমকে গেছে। বৃষ্টিতে অনেক প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন বিক্রেতারা। মালদা শহরের এক প্রতিমা বিক্রেতা শ্যামল রায় বলেন, “দু’দিন ধরে বৃষ্টি হচ্ছে, কেউ দোকানে আসছে না। প্রতিমা ভিজে যাচ্ছে, এখন কীভাবে ক্ষতি পুষিয়ে উঠব বুঝতে পারছি না।”

অপর প্রতিমা বিক্রেতা অতুল কুমার সাহা জানান, “আমরা অনেক কষ্ট করে প্রতিমা তৈরি করেছি। কিন্তু এমন আবহাওয়ায় বিক্রির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। মানুষজনকেও বৃষ্টির জন্য প্রতিমা কিনতে আসছেন না। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। শনিবার উত্তরবঙ্গের(North Bengal) আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হবে বলে চরম লাল সর্তকতা জারি করা হয়েছে।

একই সঙ্গে জানানো হয়েছে শনি ও রবিবার উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর সর্বত্রই বৃষ্টি হবে। কোথাও লাল সর্তকতা(Red Alert), কোথাও কমলা সতর্কতা(Orange Alert) এবং কোথাও উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সর্তকতা(Yellow Alert) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কিছুতেই দুর্যোগ পিছু ছাড়ছে না বঙ্গের। দুর্গাপুজোর আগেই ভারী বৃষ্টিতে মালদার বিভিন্ন অঞ্চল জলে ডুবে ছিল। ফের উৎসবের মরশুমে নিম্নচাপের জেরে শুরু হয়েছে ভারী বৃষ্টি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়