মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হন এই রাশির জাতকেরা, সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকেন আজীবন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর পর আসে লক্ষ্মীপুজো। কমলাসনায় কোজাগরী পূর্ণিমায় গৃহস্থের বাড়িতে আসে। উলু আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে, সুগন্ধি ধূপ দীপ জ্বেলে আরাধনা করা হয় মায়ের।  বাঙালির কাছে কোজাগরী পূর্ণিমা শারদ পূর্ণিমা নামেও পরিচিত। লক্ষ্মী হলেন শস্যশ্যামলা, সমৃদ্ধির প্রতীক। মনে করা হয় এই দিন রাতে মা স্বর্গ থেকে মর্ত্যে নেমে এসে দেখেন ‘কো জাগরী’ অর্থাৎ কে জেগে রয়েছে তাঁর অপেক্ষায়। যারা এদিন রাত জেগে মায়ের আরাধনা করেন তাঁদের ধন, সম্পদে ভরিয়ে দেন কমলাসনা। এ ছাড়া অন্য একটি বিষয়ও আছে। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হল কিছু রাশি। এই সকল রাশির জাতক জাতিকারা বছরভর সম্পদ-সমৃদ্ধিতে পূর্ণ থাকেন। চলুন আজ জেনে নিই সেই সৌভাগ্যবান কারা?

বৃষ

মা লক্ষ্মীর সঙ্গে বৃষ রাশির নিবিড় যোগাযোগ। এদের উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। বৃষ রাশির নারীরা খুব নির্ভরযোগ্য, খুব সংবেদনশীল। এরা সর্বদা আনন্দে থাকতে ভালবাসে।

কর্কট

কর্কট রাশিও মা লক্ষ্মীর খুব প্রিয়। এরা যাকে ভালবাসে তাঁকে প্রাণ দিয়ে ভালবাসে। এঁরা অত্যন্ত সহানুভূতিসম্পন্ন হন। এরা আবেগতাড়িত হন ঠিকই, তবে বুদ্ধিও সাংঘাতিক হয়। এরা মা লক্ষ্মীর কৃপা পান।

কন্যা

কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী হন। এরা বাস্তববোধ সম্পন্ন। সেই সঙ্গে অত্যন্ত খুঁতখুঁতে। এই সকল গুণের কারণেই এরা অত্যন্ত বিশেষ হন। আর এর জন্যই এদের উপর সারা বছর বর্ষিত হয় মা লক্ষ্মীর কৃপা।

বৃশ্চিক

বৃশ্চিক রাশির নারীরা মা লক্ষ্মীর খুব কাছের হন। এরা সদা-দীপ্তিময়ী। সেই সঙ্গে মিথ্যাচার করেন না। লয়্যালিটি এদের চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাই মা লক্ষ্মীর আশীর্বাদে এদের সংসার হয়ে থাকেন পূর্ণ।

মকর

মকর রাশির জাতক জাতিকারা উচ্চাকাঙ্ক্ষী হন। তবে এদের জীবনের মূল মন্ত্র হল শৃঙ্খলা, দায়বদ্ধতা। এই সকল কারণে মকর রাশির জাতক জাতিকারা জীবনে প্রভূত উন্নতি করেন।

মীন

মীন রাশির জাতক জাতিকারা ধার্মিক প্রকৃতির হন। অনুভূতির দিক থেকে এঁরা অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে। এদের মধ্যে কোনও স্বার্থ কাজ করে না। এঁদের সঙ্গে থাকে মা লক্ষ্মীর অশেষ কৃপা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই