স্ত্রী পরকীয়ায় মজে, বিরক্ত হয়ে ৪ সন্তানকে নিয়ে যমুনা নদীতে ঝাঁপালেন যুবক, তারপর…

উত্তরপ্রদেশের শামলির কৈরানা শহরের বাসিন্দা সলমান, গতকাল স্ত্রীর সঙ্গে অশান্তি করে চার সন্তান-সহ যমুনা নদীতে ঝাঁপ দেন। এমন ভয়াবহ ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছন

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! স্ত্রীর সঙ্গে ঝামেলা করে চার সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ্ দিলেন যুবক, তারপর কী হল? উত্তরপ্রদেশের শামলির কৈরানা শহরের বাসিন্দা সলমান, গতকাল স্ত্রীর সঙ্গে অশান্তি করে চার সন্তান-সহ যমুনা নদীতে ঝাঁপ দেন। এমন ভয়াবহ ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। নদীতে তল্লাশি অভিযান শুরু করেন। যা দেখতে, যমুনা নদীর তীরে স্থানীয় বাসিন্দাদের বিশাল ভিড় জমে যায়। ঘটনাটি আবারও বিহারের প্রয়াত ইঞ্জিনিয়ার অতুল সুভাষের কথা মনে করিয়ে দিল। যিনি স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে লম্বা ভিডিও শেয়ার করে আত্মহত্যা করেছিলেন। এবার একই ধরনের ঘটনা ঘটল শামলির কৈরানায়। যেখানে ৩৮ বছর বয়সী শ্রমিক সলমান শুক্রবার (৩ অক্টোবর) তাঁর ১২ বছর বয়সী, ৫ বছর বয়সী, ৩ বছর বয়সী এবং ৮ মাস বয়সী মেয়েদের নিয়ে যমুনা নদীতে ঝাঁপ দিয়েছেন। আর নদীতে লাফ দেওয়ার আগে, তিনি তাঁদের মৃত্যুর জন্য স্ত্রী এবং তাঁর প্রেমিককে দায়ী করে গিয়েছেন একটি ভিডিওতে। কাঁদতে কাঁদতে তৈরি করা সেই ভিডিওটি তিনি তাঁর বোনকে পাঠিয়ে গিয়েছেন।

শনিবার সকালে এই ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্য, স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা পুলিশকে খবর দেন। সলমানের বোন গুলিস্তা জানিয়েছেন, ‘তার বৌদি এর আগেও বেশ কয়েকবার পালিয়ে গিয়েছিলেন, যাতে তাঁর দাদা যথেষ্ট ভেঙে পড়েছিলেন। এরপর বিরহে নিজেকে শেষ করে দিলেন। পাশাপাশি ভাইপো ভাইঝিকেও নিয়ে গেলেন।’ শুক্রবার দুপুর ১২টার দিকে, সলমান তার সন্তানদের নিয়ে যমুনা নদীতে পৌঁছন। এরপর তিনি তার তিন মেয়ে এবং এক ছেলেকে নিয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। দুর্ঘটনার আগে ভিডিওতে ভুক্তভোগী জানিয়ে গিয়েছেন যে, তার স্ত্রীর অন্য কারো সঙ্গে সম্পর্ক রয়েছে। যার কারণে তিনি গত সাত মাস ধরে বিরক্ত। এই নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে প্রায়শই ঝামেলা হচ্ছে। সলমানের বোন জানিয়েছেন, তিনি প্রথমে ভিডিওটি দেখে কিছুই বুঝতে পারেননি।

শনিবার, যখন তিনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তখন তিনি পুরাতন যমুনা সেতুতে পৌঁছান। সেখানকার কিছু লোক তাদের জানান যে, শুক্রবার সেতুর কাছে একজন ব্যক্তিকে তার চার সন্তানের সঙ্গে দেখা গিয়েছিল। খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ডুবুরিদের একটি দল নদীতে তল্লাশি শুরু করেছে। ভিডিওতে দেখা গিয়েছে, সলমান ক্রমাগত কাঁদছেন এবং তার সন্তানদের সঙ্গে অসহায়ত্ব প্রকাশ করছেন। সলমান আবেগঘন ভঙ্গিতে তার যন্ত্রণা প্রকাশ করছেন। বলছেন যে, ‘আমাকে এভাবে মৃত্যুর সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই মহিলা ৭ মাস ধরে আমার জীবন নষ্ট করে দিয়েছে, আমার কোনও সরকারের কাছ থেকে, কারও কাছ থেকে কোনও আশা নেই। কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমি ৫টি জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না। যাতে ভবিষ্যতে কেউ এটি না করে। এই মহিলা দিনরাত আমার জীবন দুর্বিষহ করে তুলেছে, তাই আমি এই পদক্ষেপ নিচ্ছি।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে