চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ ফের মহাযুদ্ধে মুখোমুখি ভারত -পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি: ফের একবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আবারও ক্রিকেট মাঠে সম্মুখ সমরে দুই দেশ। এটি ভারত ও পাকিস্তানের মধ্যে টানা চতুর্থ মহারণ। এর আগে এশিয়া কাপে ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিমের মুখোমুখি হয়েছিল পাক ক্রিকেট দল। এবার পালা ভারতীয় মহিলা দলের। তারা আগামী রবিবার পাকিস্তানকে হারানোর লক্ষ্যে মাঠে নামবে। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ৫ অক্টোবর কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল ৩টে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে। আজকের হাইভোল্টেজ ম্যাচে কী হয় এখন সেটাই দেখার।

এতদিন পাকিস্তানের সঙ্গে যতবারই ইন্ডিয়ান ওম্যান্স টিম খেলেছে ততবারই জয় ছিনিয়ে এনেছে। পাকিস্তানের জয়ের রেকর্ড নেই। ওয়ানডেতে ভারতীয় মহিলা ক্রিকেট টিম পাকিস্তানের বিরুদ্ধে সর্বমোট ১১টি ম্যাচ খেলেছে। তার সবকটিতেই জয় পেয়েছে তারা। এবার বরুণ ও ইন্দ্রদেব যদি ভারতীয় দলের উপর একটু কৃপা বর্ষাণ তাহলে এই পরিসংখ্যান ১২-০’ও হয়ে যেতে পারে। শনিবার (৪ অক্টোবর) কলম্বোতে সারাদিন বৃষ্টি হয়েছে। এর ফলে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যের ম্যাচ বাতিল করা হয়। সেই ম্যাচে টসও হয়নি, বাধ্য হয়ে উভয় দলকেই এক পয়েন্ট করে নিয়ে তুষ্ট থাকতে হয়েছিল।

এখন, বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচটিও ব্যাহত হতে পারে। accuweather.com-এর একটি প্রতিবেদন অনুসারে, রবিবার সকালে কলম্বোতে হালকা বৃষ্টি হতে পারে। আর যদি আবহাওয়া দফতরের কথা সত্যি হয় তাহলে টস হতেও দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দিনের শেষে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রাতে বৃষ্টির সম্ভাবনা আছে। হিসাব বলছে যে দল রাতে ব্যাট করবে তারাই বৃষ্টির মুখোমুখি হবে। বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে উভয় দলই ১ পয়েন্ট করে পাবে, কারণ এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে নেই। স্বভাবতই ভারতীয় দল চাইবে না ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাক। বরং, তাদের লক্ষ্য ম্যাচ জিতে ২ পয়েন্ট ঘরে তোলা।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা দূর্দান্ত। এখানকার গ্রাউন্ড স্টাফরা সামান্য বৃষ্টির আভাস পেলেই কয়েক মিনিটের মধ্যে পুরো গ্রাউন্ড ঢেকে ফেলেন। বৃষ্টি যদি হয়ও তাতেও সমস্যা নেই। ড্রেনেজ সিস্টেম ভাল হওয়ার দরুন জল দ্রুত বের করে দেওয়া যায়। ফলে খেলা তাড়াতাড়ি শুরু করা সম্ভব হয়। এখানকার পিচ ব্যাটিংয়ের জন্য আদর্শ বলে মনে করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ