ফের মাঝ আকাশে সমস্যার সম্মুখীন এয়ার ইন্ডিয়ার বিমান, রাম এয়ার টার্বাইন চালু করে ব্রিটেনে জরুরি অবতরণ

Share:

নিজস্ব প্রতিনধি: ফের সমসার সম্মুখীন এয়ার ইন্ডিয়ার বিমান। গ্রাউন্ডেড করা হল অমৃতসর থেকে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানকে।  রাম এয়ার টারবাইন (RAT) চালু করে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। জানা গিয়েছে শনিবার RAT মোতায়েনের পরেও, বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রী এবং ক্রু অক্ষত রয়েছে। 

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনার বিস্তারিত জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে, “শনিবার অমৃতসর থেকে বার্মিংহামগামী ফ্লাইট AI117-এর অপারেটিং ক্রুরা বিমানের চূড়ান্ত অবতরণের সময় রাম এয়ার টারবাইন (RAT) স্থাপনের বিষয়টি লক্ষ্য করে। সমস্ত বৈদ্যুতিক এবং জলবাহী পরামিতি স্বাভাবিক পাওয়া  গিয়েছে এবং বিমানটি বার্মিংহামে নিরাপদে অবতরণ করেছে। আরও পরীক্ষার জন্য বিমানটি গ্রাউন্ডেড করা হয়েছে, এবং ফলস্বরূপ, বার্মিংহাম থেকে দিল্লিগামী AI114 বাতিল করা হয়েছে এবং যাত্রীদের থাকার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়াতে, যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে।” সকলে নিরাপদের অবতরণ করলেও স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে, বোয়িং ড্রিমলাইনার 787-8 বিমানটি পুনরায় পরিষেবায়  ফেরার আগে তার  চলাচলের যোগ্যতা নিশ্চিত করার জন্য পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার কারণে গ্রাউন্ডেড করা হয়েছে। বিমান সংস্থাটি নিশ্চিত করেছে যে অবতরণের সময় সমস্ত বৈদ্যুতিক এবং জলবাহী ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছিল।
জানিয়ে রাখা ভালো, অমৃতসর-বামিংহাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশে সক্রিয় হয়ে যায় ইমারজেন্সি এয়ার টার্বাইন। র‍্যাপিড এয়ার টারবাইন সিস্টেম হল একটি ক্ষুদ্র পাখার মতো যন্ত্র যা যখন কোনও বিমানের বিদ্যুৎ চলে যায় তখন স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে, সাধারণত যখন সমস্ত ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পাখাটি জরুরি বিদ্যুৎ উৎপাদনের জন্য আগত বাতাস ব্যবহার করে। এই শক্তি হাইড্রোলিক্স, ককপিট আলো এবং মৌলিক ফ্লাইট নিয়ন্ত্রণের মতো প্রয়োজনীয় সিস্টেমগুলিকে সমর্থন করে, যা নিশ্চিত করে যে পাইলটরা যাতে জরুরি অবস্থার সময় নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। 

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এই একই বিমান মডেল, বোয়িং ড্রিমলাইনার 787-8, চলতি বছরের জুনে আহমেদাবাদে দুর্ঘটনার মুখে পরেছিল। সেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা এক যাত্রী বাদে সকলের মৃত্যু হয়। যে জায়গায় ভেঙে পরেছিল সেই এলাকাও বহু মানুষ প্রাণ হারান। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টে দেখা গিয়েছে যে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।  


				

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে