ভারতে অনুপ্রবেশের জন্যে গ্রেফতার, ত্রিপুরা ‘ডিটেনশন সেন্টার’ থেকে পালালেন ১৮ জন বাংলাদেশি

ত্রিপুরায় ডিটেনশন ক্যাম্প থেকে পালালেন ১৮ জন বাংলাদেশি। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় ডিটেনশন ক্যাম্প থেকে পালালেন ১৮ জন বাংলাদেশি। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। এরপর তাঁদের রাখা হয় পশ্চিম ত্রিপুরার নরসিংহগড়ের একটি ডিটেনশন সেন্টারে। সম্প্রতি তাঁদের দেশে ফেরানোর প্রস্তুতি চলছিল, তার মধ্যেই ডিটেনশন ক্যাম্প থেকে চম্পট দিল ১৮ জন বাংলাদেশি। জানা গেছে, গত মঙ্গলবার তাঁরা ডিটেনশন ক্যাম্প থেকে পালিয়েছেন। কিন্তু শনিবার ত্রিপুরা পুলিশের তরফে এই ঘটনার কথা প্রকাশ্যে আনা হয়। এই বিষয়ে বুধবার অভিযোগ দায়ের করেন ত্রিপুরার সমাজকল্যাণ এবং সামাজিক শিক্ষা দফতরের অধীনস্থ রাজ্য ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষ। তারপরেই তদন্তে নামে পুলিশ।

এখন সব জায়গায় তল্লাশি চালিয়ে পলাতকদের খোঁজার চেষ্টা করছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, যে ১৮ জন বাংলাদেশি পালিয়েছেন, তাদের সকলের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে। কয়েক দিন আগে তাঁরা অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। এরপর তাদের আটক করা হয়। পরে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনা প্রথম নয়, দিন কয়েক আগেই উত্তর ত্রিপুরার ধর্মনগর কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন ছয় বন্দি। জানা যায়, জেলের নিরাপত্তা কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে তারা জেল থেকে পালিয়েছিলেন। পরে অবশ্য তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু অন্য চার জনের খোঁজ এখনও পাওয়া যায়নি।

একের পর এক বন্দীদের পালিয়ে যাওয়ার ঘটনা, ত্রিপুরার পুলিশ প্রশাসনের নিরাপত্তাভাবের প্রশ্ন তুলেছে। এদিকে ভারতে অবৈধভাবে ঢুকে পড়া বাংলাদেশিদের চিহ্নিত করতে বিভিন্ন রাজ্যকে তৎপর হতে নির্দেশ দিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। যার মধ্যে রয়েছে ত্রিপুরাও। এই আবহে বিজেপিশাসিত ত্রিপুরার জেল থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পালিয়ে যাওয়ার ঘটনা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছে। মাস কয়েক ধরেই বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের আটক করা হচ্ছে। কিন্তু এদের মধ্যেই মিশে যাচ্ছেন, পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। তারাও বাংলাদেশি হওয়ার অভিযোগে পুলিশের অত্যাচারের মুখোমুখি হচ্ছে। এই আবহে বিজেপিশাসিত ত্রিপুরার এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আসলে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। কিন্তু বহু জায়গাতেই কাঁটাতার নেই। ফলে সে রাজ্যে অনুপ্রবেশের সমস্যা নতুন নয়। এক্ষেত্রে ত্রিপুরা জেল থেকে বাংলাদেশিদের পালিয়ে যাওয়ার ঘটনা প্রশাসনকে নিরাপত্তার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে!

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে