লক্ষ্মীপুজোয় আঁকুন সঠিক আলপনা, সংসার ভরে উঠবে সমৃদ্ধিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুজোয় আলপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মীয় রীতি অনুযায়ী আলপনা আঁকার উপর নির্ভর করে দেবীর কৃপা। যে পরিবারে নির্দিষ্ট রীতি মেনে আলপনা দেওয়া হয় সেখানে টাকা, সুখ, সমৃদ্ধিতে ভরে ওঠে সংসার। লক্ষ্মী পুজোর আলপনার কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন ধানের ছড়া, পদ্ম, লক্ষ্মীর পা, পেঁচা আলপনার মধ্যে রাখতেই হয়। আলপনা দিয়েই পুজোর মাহাত্ম্য অনেকখানি বর্ণনা করা যায়।  বলা হয় লক্ষ্মী পুজোর আলপনা একদম বাড়ির সদর দরজা পর্যন্ত দিতে হয়।

পেঁচা

লক্ষীর বাহন পেঁচা। শুভ কাজের প্রতীক হিসাবে পেঁচাকে ধরা হয়। লক্ষ্মী পুজোর আয়োজন করলে তাই আলপনাতেও থাকে তার উপস্থিতি।

লক্ষীর পায়ের ছাপ

চৌকাঠ বেরিয়ে মা লক্ষ্মী আসবেন ঘরে। তাই তার পায়ের প্রতিটি ছাপের আলপনা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধানের ছড়া

লক্ষ্মী সম্পদ এবং সমৃদ্ধির দেবী । তাঁর হাতে থাকে লক্ষ্মীর ঝাঁপি। লক্ষ্মী পুজোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হল ধানের শীষ। তাই এই পুজোর আলপনাতে ধানের শীষ রাখাও অত্যন্ত ভাল।

মাছ

অনেক বাড়িতেই লক্ষ্মী পুজোর দিন দেবীকে ইলিশ মাছ উৎসর্গ করার নিয়ম রয়েছে। এর প্রতিফলন দেখা যায় আলপনাতে। পুজোতে মাছ উৎসর্গ করা হলে আলপনাতেও সেই নকশা আঁকা হয়।

পদ্মফুল

পদ্মফুল ছাড়া লক্ষ্মীপুজো অসম্পূর্ণ। বেশিরভাগ বাড়িতেই লক্ষ্মীর ঘটের কাছে পদ্ম ফুলের সূক্ষ্ম নকশার আলপনা দেখা যায়।

শঙ্খ

এছাড়া ঠাকুরঘরে আঁকা হয় শঙ্খ। শঙ্খ ধ্বনি দিয়েই দেবীকে আহ্বান জানানো হয়। তাই শঙ্খ আঁকার গুরুত্ব অনেক।

শাঁখা-পলা

শাঁখা-পলাও আলপনার মধ্যে আঁকা হয়। আসলে বাঙালির কাছে দেবী লক্ষ্মী  হলেন বঙ্গবধূরই ঐশ্বরিক রূপ। তাই লক্ষ্মীকে যদি বঙ্গবধূ হিসেবে কল্পনা করা যায় তাহলে তা শাঁখা পলা ছাড়া কখনওই সম্পূর্ণ নয়। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের